ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

বন্যা মোকাবেলায় আরও প্রস্তুতি নিচ্ছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক সংবাদ
আপডেটঃ বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘সিলেট-সুনামগঞ্জের জন্য বিশেষ দৃষ্টি দিতে হবে। সেখানে জলযান বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ৪০০ জলযান বাড়িয়ে ডিপিপি প্রণয়ন করতে দিয়েছি। ৪০০ জলযান যদি আমরা প্রস্তুত করতে পারি এবং বন্যাকবলিত এলাকায় যদি দিতে পারি তাহলে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। এরই মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৬০টি উদ্ধারকারী জলযান প্রস্তুত করেছি। সেগুলো এবারের বন্যায় সহায়তা দিয়েছে।’

বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের কনফারেন্স রুমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাক ও কালের কণ্ঠের যৌথ আয়োজনে ‘উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা শিক্ষণীয়, করণীয় ও পুনর্বাসন’ শীর্ষক এ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথা সাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘জলযানের সঙ্গে আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতে পারলে বেশি মানুষ একসঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। বর্তমানে নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রগুলো আধুনিক সুবিধা দেওয়ার বিষয়টি ভাবনায় রেখে বানানো হচ্ছে। সেখানে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এসব আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত টয়লেটের পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল ও সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে। আমাদের ধারণা, একটা আশ্রয়কেন্দ্রে ৮০০ মানুষ থাকবে কিন্তু সেখানে দুই-তিন হাজার মানুষ আশ্রয় নেন। ’

এনামুর রহমান বলেন, ‘ফ্লাস সেন্টার, মুজিব কেল্লা, সাইক্লোন সেন্টার আরো নির্মাণাধীন আছে। এগুলোর নির্মাণকাজ শেষ হলে দুর্যোগপূর্ণ সময়ে আরো ভালো ব্যবস্থা নিতে পারব। আমরা সিলেটের বন্যা থেকে বেশি শিক্ষা নিয়েছি। আমরা আরো এক হাজার মুজিব কেল্লা এবং এক হাজার ফ্লাস সেন্টার নতুন করে করব। এগুলোর ডিপিপি প্রণয়নের কাজ চলছে। সেই সঙ্গে বন্যা মোকাবেলায় নদীর নাব্যতা বাড়াতে হবে। আর ডেল্টা পরিকল্পনায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় যেসব কার্যক্রম হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। ’

সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেন, ‘বাঙালি জাতি হিসেবে বিপদে আমরা একে অন্যের পাশে দাঁড়াই। আমরা সামর্থ্য কম থাকলে সমস্যাও কম। শত বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা সিলেটে হয়েছে, পত্রিকায় জেনেছি। হাওরে যে সড়কটি হয়েছে, এটি বৈজ্ঞানিকভাবে যাচাই-বাছাই হয়েছে কি না সেটা আমি জানি না। এখন প্রধানমন্ত্রী বলেছেন হাওরে আর রাস্তা হবে না, উড়াল সড়ক করে দেওয়া হবে। মানুষ করে করেই শেখে। উন্নত দেশগুলোও ধাপে ধাপে তাদের প্রযুক্তি বিক্রি করেছে। ’

তিনি বলেন, ‘এমন বন্যা ১০০-২০০ বছর পর হবে, এখন থেকেই সেই প্রস্তুতি নিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব কি না? এটা আমাদের চিন্তা করে দেখতে হবে। তাহলে প্রযুক্তিটাও আমাদের স্থানীয়ভাবে হতে হবে। আমাদের সরকার দুর্যোগ মোকাবেলা করার জন্য এবং বন্যা মোকাবেলা করার জন্য সামর্থ্য রাখে। ফরাসি দার্শনিক বলেছিলেন, সাধারণ মানুষ হলো অসাধারণ। আমাদের সাধারণ মানুষকে কাজে লাগাতে হবে। ’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম বলেন, ‘এবারের বন্যায় আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২৪ ঘণ্টা কাজ করেছি। প্রতিটি দুর্যোগ মোকাবেলায় আমাদের মন্ত্রণালয়ে জরুরি সেবাদান কেন্দ্র আছে। সারা দেশের সঙ্গে আমরা ২৪ ঘণ্টাই যোগাযোগ রাখি । যেখানে যে ধরনের দুর্যোগ হোক, আমরা সেভাবে মোকাবেলা করতে সারাক্ষণ কাজ করছি। ’

তিনি বলেন, ‘এবারের যে আকস্মিক ভয়াবহ বন্যা, আমাদের কোনো ধরনের প্রস্তুতি ছিল না। তারপরও এত কম ক্ষয়-ক্ষতির মধ্য দিয়ে টিকে আছি, এটা কিন্তু আমাদের অন্য রকম এক শক্তি। আশা করি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ-বন্যা খুব সহজে মোকাবেলা করতে পারব। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। ’

ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক সাজেদুল হাসান বলেন, ‘আমি ৩০/৩৫ বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছি। কিন্তু এবারের বন্যাটা ছিল অস্বাভাবিক। হওরে বন্যা হয়। কিন্তু এবারের বন্যাটা ছিল অপ্রত্যাশিত। এই ভয়াবহ বন্যা মোকাবেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন পর্যায় থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হলেও আক্রান্ত মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব রেখে গেছে তা পুনরুদ্ধার ও পুনর্বাসনের জন্য ব্যাপক সহায়তা প্রয়োজন। বন্যার প্রথম দিন থেকেই বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ায় ব্র্যাক।’

সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা না করে পানিপ্রবাহ যেন ভালোভাবে হয় সেদিকে নজর দিয়ে পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, যাদের আর্থিক অবস্থা ভালো না, বন্যায় তাদের জীবনের যে সম্পদ নষ্ট হয়ে গেছে, তারা কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ হবে সেটা দেখতে হবে।

গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান, ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান খন্দোকার গোলাম তৌহিদ, জিআইজেডের টেকনিক্যাল অ্যাডভাইজার ফারহানা রব সাথী, ব্র্যাকের জেন্ডার মেইনস্ট্রিমিং, জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির লিড মাহবুবুল আলম, একাত্তর টেলিভিশনের সাংবাদিক নাজনীন মুন্নি ও সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা আক্তার।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

প্রাইম আইটি ওয়ার্ল্ড

Prime IT World is a full-service Web Development Company in Bangladesh. We believe in understanding the client requirements and providing them with the ...

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের