ঢাকা , বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে কাজিম উদ্দিন হত্যা মামলায় একজনের দশ বছরের কারাদন্ড

এম.এ. আজিজ ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিম উদ্দিন হত্যা মামলায় সোহেল মিয়া (৩৫) নামে একজনকে দশ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সোহেল মিয়া ময়মনসিংহের গৌরীপুরের চরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
বৃহস্পতিবার (২৬-জুন) ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সামছুদ্দিন এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, সোহেল মিয়ার চাচা আবুল হাশেমদের সাথে পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন ২০১০ সালের ২৯ ডিসেম্বর সকালে প্রতিবেশী আবুল হাশেম সোহেল মিয়ার বসতবাড়ির পিছনে বাঁশঝারে বাঁশ কাটতে গেলে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়াসহ আরো কয়েকজন দা, বল্লম, কাতরা, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবেশী নয়ন মিয়ার বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে আবুল হাশেমকে কিলঘুষি মারতে থাকে। এসময় আবুল হাসেমের ডাকচিৎকারে নয়ন মিয়ার চাচা কাজিমউদ্দিনসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপর চড়াও হয়। এসময় সোহেল তার হাতে থাকা লাঠি দিয়ে কাজিম উদ্দিনের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে সোহেলের সাথে থাকা অন্যান্যরা কাজিমউদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
গুরুতর আহত কাজিমউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে কাজিমউদ্দিনের ভাতিজা নয়ন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
পুলিশ গোপনে প্রকাশ্যে তদন্ত করে এজাহারনামীয় সোহেল মিয়া, সোহেল মিয়ার বাবা আবুল কাসেম, আবুল হাসেম, আব্দুল আজিজ, আশরাফুল ও আব্দুল মজিদকে গ্রেফতার করে। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীর যুক্তি-তর্ক উপস্থাপন বিশ্লেষণ এবং ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আদালতের বিজ্ঞ বিচারক সোহেল মিয়াকে দশ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করে। অভিযুক্ত অন্য পাঁচজনকে আদালত বেকসুর খালাস দেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা