ঢাকা , রবিবার , ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

ফুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের নতুন নাম চিন্তামন সরকারি কলেজ

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

 

দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলার চিন্তামনস্থ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “চিন্তামন সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে চিন্তামন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান।

জানা যায়, ১৯৯৮ সালে আওয়াম লীগের শাসনামলে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। অপরদিকে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ফুরবাড়ী ডিগ্রি কলেজটি ১৯৮৯ সালে এরশাদ সরকারের শাসনামলে সরকারি কলেজে রূপান্তর করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে দুইটি সরকারি কলেজ বিদ্যামান রয়েছে।

সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে চিন্তামন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান বলেন, বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছেন। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে চিন্তামন সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরি করতে দেওয়া হয়েছে। এখন থেকে কলেজটি চিন্তামন সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নাম দিয়ে রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকারি কলেজ নামটি পরিবর্তন করে চিন্তামন সরকারি কলেজ করায় আমরাসহ স্থানীয়রা সবাই খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, এ বিষয়ে এখনও কোনো চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে এ বিষয়ে বিস্তরিত জানা এবং বলা যাবে। #

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত