ঢাকা , বুধবার , ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে, যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য, ‘The evidence is clear; invest in prevention, break the cycle. #StopOrganizedCrime.’ দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে টাউন হল পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটি উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, কোরআন ও হাদিসেও মাদককে নিষিদ্ধ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কেবল একদিনের প্রতীকী প্রতিবাদ যথেষ্ট নয়,  এর বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি একজন ব্যক্তির নিজস্ব চিন্তা-চেতনা, ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ কেড়ে নেয়। ভালোমন্দের জ্ঞান হারিয়ে মাদকাসক্ত ব্যক্তি চুরি, ছিনতাই, এমনকি হত্যাকান্ডের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।

 

প্রধান অতিথি আরো বলেন, মাদকের বিরুদ্ধে প্রথমেই প্রয়োজন প্রতিরোধ। মানসিকতার পরিবর্তন করা না গেলে কেবল শাস্তির মাধ্যমে মাদক থেকে ফেরানো কঠিন। তাই মাদকাসক্ত ব্যক্তির সুস্থ মানসিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। দেশের বাইরে থেকে মাদক প্রবেশের চ্যানেলগুলো বন্ধ করতে হবে। দেশের আপামর জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। মাদককে ঘৃণা করতে হবে, মাদকসেবীকে নয়। বরং মাদকাসক্তি থেকে পুনরুদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান।

 

মাদকের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচকগণ সভার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন। বিভিন্ন আলোচকের বক্তব্যে মাদক প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলা হয়। মাদকের বিস্তার রোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও মাদকসেবীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে স্কাউট সদস্য, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, পুনর্বাসন কেন্দ্রের উদ্যোক্তা, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা