ঢাকা , সোমবার , ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

সৈয়দপুর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭ জন : শতভাগ উত্তীর্ণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:৪৭ পূর্বাহ্ণ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জন এবং মানবিক বিভাগে ১১৭ জন। ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে এসব শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। আর শুধুমাত্র তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এবারে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সৈয়দপুর উপজেলায় শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। উপজেলার এ অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪ জন মানবিকে ৫৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৭ জন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। তিন বিভাগে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে তৃতীয় অবস্থানে অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এদের মধ্যে বিজ্ঞানে ১৩৯ জন, মানবিকে ১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় চতুর্থ স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এ কলেজটি থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৩২, মানবিকে ২২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন।

সৈয়দপুর উপজেলায় পঞ্চম স্থানে রয়েছে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ কলেজটি থেকে তিন বিভাগে জিপিএ- ৫ পেয়েছে ৫১জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫জন, মানবিকে আটজন ও ব্যবসায় শিক্ষা বিভাগে আট জন।

এছাড়াও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে তিন বিভাগে ১৮ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন, হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে আটজন, কামারপুকুর ডিগ্রী কলেজ থেকে পাঁচজন, কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে চারজন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন। তিনি বলেন, আজকের এইচএসসি পরীক্ষার এই ফলাফলে প্রতিষ্ঠাতগতভাবে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা করবো জয়। আমরা মূলতঃ শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে থাকি। আজকের এই ফলাফলই হচ্ছে শিক্ষার্থীদের সেই স্বপ্নেরই বাস্তবায়ন। আজকের কৃতিত্বপূর্ণ ফলাফলের অবদান সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা রয়েছে।

তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তাঁদের ইচ্ছেকে সঠিকভাবে প্রস্ফুটিত করতে পারে না। তাই আমরা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের শ্রেণি বিন্যাস করে তাদের ইচ্ছে ও সামর্থ্য অনুযায়ী সমন্বয় করে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করে থাকি। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জন এবং মানবিক বিভাগে ১১৭ জন। ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে এসব শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। আর শুধুমাত্র তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী