ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

শেরপুরে ঈদের ৪র্থ দিনেও পর্যটন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

গোলাম সারোয়ার শিহাব ||
আপডেটঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ শেরপুরের পর্যটন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর গারো পাহাড় এলাকায় রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। এ পর্যটন কেন্দ্রে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার দর্শনার্থীর লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ছোট-বড় সকলের উপস্থিতি ঈদের আনন্দ যেন পূর্ণতা পেয়েছে এ পর্যটন কেন্দ্র গুলোতে।

আজ বহস্পতিবার (৩-এপ্রিল) পর্যটন কেন্দ্র গুলো ঘুরে এমনই চিত্র দেখা গেছে । পর্যটকদের খুব সহজেই আকৃষ্ট করে জেলার ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্র, নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, পানিহাতা তাড়ানি ও শ্রীবর্দীর রাজার পাহাড়ের প্রাকৃতিক সুন্দর্য। এখান প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে অপরূপ চাদর মাড়ানা গারো পাহাড়। ছোট-বড় ও মাঝারি টিলা, সমতলভূমির সেগুনবাগান আর লতাপাতার সবুযের সমারোহ প্রকৃতি প্রেমীদের দোলা দিয়ে যায়। গারো পাহাড় প্রাকৃতিক সুন্দর্যের অপূর্ব লীলাভূমি জেলার ঝিনাইগাতী উপজলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র। সারি সারি শাল, গজারি, সেগুন, ছোট-বড় মাঝারি টিলা, লতাপাতার বিন্যাস প্রকৃতি প্রেমীদের মন আকৃষ্ট করে। এ ছাড়া শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু স্থাপনা ও ভাস্কর্য তৈরি হয়েছে। গজনীর প্রবেশমুখ মৎস্যকন্যা (জলপরী), ডাইনাসারের প্রতিকৃতি, ড্রাগন ট্যানল, জিরাফ, পদ্ম সিঁড়ি, লক ভিউ পটাগন, হাতির প্রতিকৃতি, স্মৃতিসৌধ, গারো মা ভিলেজ, ওয়াচ টাওয়ার, ঝুলন্ত ব্রিজ সহ নানা রকমের দৃশ্য দিয়ে গজনীকে আধুনিকায়ন করা হয়েছে। একটি চিড়িয়াখানা থাকলেও নতুন করে এতে সংযুক্ত করা হয়ছ হরিণ সহ প্রায় ৪০ প্রজাতির প্রাণী। গজনী অবকাশ কেন্দ্রে আগত দর্শনার্থী দম্পতিরা  জানান, তারা ঢাকায় থাকেন, ঈদের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে গজনী অবকাশ ঘুরতে এসেছেন। আগের চেয়ে পর্যটন কেন্দ্রের কৃত্রিম দৃশ্য গুলো তাদের মনে অনেক বেশি আনন্দ দিয়েছে। এসব কৃত্রিম দৃশ্যের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা। পর্যটন কেন্দ্রের সাইট ভিউ টাওয়ার সহ অন্যান্য ইজারাদারগণ জানান, ঈদের পরের দিন থেকে প্রচুর দর্শনার্থীর আগমন ছিল। আশা করছি আজও (বহস্পতিবার) অনেক দর্শনার্থীর আগমন ঘটেছে। ফলে আমাদের সবারই ব্যবসা ভাল হচ্ছে।

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, গারো পাহাড় ঘেরা গজনী অবকাশ কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের পছন্দের একটি জায়গা। তাই এর রক্ষণা-বেক্ষণের জন্য জেলা প্রশাসন যথেষ্ট আন্তরিক। পুরনো আয়োজনের পাশাপাশি আগতদের জন্য নতুন নতুন স্থাপনা ও ভাস্কর্য তৈরি করা হয়েছে।

এ ব্যাপার শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ ভ্রমন পিপাসুদের আগমন বাড়বে সেই চিন্তা করে পর্যটন কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী