ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

কৈশোর কালীন পরিবর্তনের সময় করোনীয় বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ারনেস অনুষ্ঠিত

জয়নাল আবেদীন ||
আপডেটঃ শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস্ একাডেমী উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ারনেস সেশন করাচ্ছেন নাদিরা সুলতানা হেলেন। ছবি – সংগৃহিত

কৈশোর কালীন পরিবর্তনের এই সময়টা হলো যখন শিশুরা ধীরে ধীরে প্রাপ্তবয়স্কে রূপ নিতে শুরু করে, সাধারণত ১১থেকে ১৮ বছর বয়সের মধ্যে। এই সময়টা কালারফুল, উত্তেজনাপূর্ণ হলেও, অনেক সময় বিভ্রান্তিকর ও কঠিন হতে পারে। কিশোর-কিশোরীরা শারীরিক এবং মানসিক পরিবর্তনটার কারনে মানসিকভাবে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। এ সময় তারা সিদ্ধান্তহীনতায় ভোগে।  একা হয়ে যায়। বাবা মা বা ভাই-বোনদের সাথে দূরত্ব বাড়ে। নিরব হয়ে যায়। আবার অনেকে অনেক বেশি কৌতুহলী হয়, চঞ্চলতা বাড়ে। অনেক বেশি কৌতুহলের কারণে বিপথগামী হয়, আবার নিরব হয়ে যাওয়ার কারনে একাকিত্ব বোধ করে। এ সময় সবচেয়ে যেটা বেশি প্রয়োজন,সেটা হলো বাবা-মায়ের সান্নিধ্য এবং বন্ধুত্ব শুলভ আচরণ। কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের  বাবা মায়েরা এটা বুঝতে চায় না। তারা ভেবে নেয় সকল দায়িত্ব স্কুলের। আসলে একজন শিক্ষার্থী কতক্ষণ আর স্কুলে অবস্থান করে। বেশিরভাগ সময়ে তারা বাবা মায়ের সাথে, পরিবারের সাথে থাকে।সেক্ষেত্রে দায়িত্বটা পরিবার সর্বোপরি বাবা-মা এর।

একটি উন্নয়ন সংগঠনে কাজ করার সূত্রে আমি অনেকগুলো স্কুলের শিক্ষার্থীদের সাথে  দীর্ঘদিন বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ হয়েছে। সেই সুত্রে দীর্ঘদিনের পরিচিত কাস্টমস্ একাডেমী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম দত্ত  অত্যন্ত দক্ষ, স্মার্ট,দায়িত্বের প্রতি কমিটেড এবং প্রানবন্ত একজন মানুষ। সাথে সহকারী প্রধান শিক্ষক  সুশান্ত কুমার দাস দক্ষ শিক্ষক।   সংগঠনে কাজ করার সময় কিশোর-কিশোরীদের নানা বিষয় নিয়ে শ্রেণীকক্ষে অ্যাওয়ারনেস সেশন করাতাম।  কিছুদিন আগে জনাব মেরি দত্ত  আমার সাথে ওনার বিদ্যালয়ের  কিশোর-কিশোরী শিক্ষার্থীর  সমস্যা শেয়ার করলেন, এবং বললেন উনি  কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন।অনুরোধ করলেন যে, কৈশোর কালীন টানা পড়েন, সংকট নিয়ে ওনার স্কুলে অ্যাওয়ারনেস সেশন করাতে। আমি কাজ পাগল মানুষ, এবং এই বয়সের শিক্ষার্থীদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। এক কথায় রাজি হয়ে গেলাম। উনার সাথে কথা বলে কি কি বিষয়ে  কথা বলতে হবে সে বিষয়টা ঠিক করলাম। এবং বিগত ২০-২২ মে তিনটি ক্লাশের ৬ টি সেকশানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর সাথে অ্যাওয়ারনেস সেশন করেছি। আ্যাওয়ারনেস সেশন করতে গিয়ে যেটা তাঁদের কাছ থেকে জানতে পারলাম।
* শিক্ষার্থীদের সাথে বাবা-মা এর মানসিক দূরত্ব, বাবা মায়ের অজ্ঞতা, পরিবারে আচরণগত সমস্যা, পারিবারিক কলহ, একাকীত্ব, ভুল বন্ধু নির্বাচন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, সিদ্ধান্তহীনতায় ভোগা, বাবা মায়ের অতি আদর, কিছু ক্ষেত্রে অতি শাসন, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক পারিপার্শ্বিক অস্থিরতা।  এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে।

অভিভাবকদের প্রতি আমার অনুরোধ। বিদ্যালয়ের এই কয়েক ঘন্টায় শিক্ষকগণ সব দায়িত্ব পালন করতে পারেননা। বেশিরভাগ সময় সন্তান আপনাদের কাছেই থাকে। এই দায়িত্ব আপনার। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, পড়ালেখায় মনোযোগ আছে কিনা, স্কুলে সময়মত আসা এবং বাসায় ঠিকমত যাচ্ছে কিনা। বিশেষ করে যারা মেয়েদেরকে বোরকা, নেকাব পড়াচ্ছেন সেটার মিস ইউজ করছে কিনা। আপনার টাকা পয়সা, ক্ষমতা আছে আপনি অতি আদর দিয়ে আপনার সন্তানকে বাঁদর বানাচ্ছেন কিনা।  শিক্ষকগণ শাসন করলে আপনারা সেটা নিয়ে প্রতিবাদ করে সন্তান কে আরও অপরাধমুখী করছেন কিনা, আপনার সন্তানের অপরাধের দায়ভার কখনও ই  শিক্ষকের উপর চাপাবেন না। এতে হয় কি জানেন, ওই শিক্ষার্থী আরও বেশি প্রশ্রয় পেয়ে যায়। তার মধ্যে এই ধারণা তৈরি হয় যে, সে যেই অপরাধী ই করুক না কেন তার বাবা-মা এর অতি ভালবাসার কারনে সে পার পেয়ে যাবে। সকল অভিভাবকদের প্রতি অনুরোধ শুধুমাত্র গোল্ডেন জিপিএ 5 এবং টাকার মেশিন বানানো চিন্তা না করে, সন্তানকে মানুষ তৈরী করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের