ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমনে আর কত প্রাণ ঢলে পরবে সীমান্তবাসী জানতে চায়

গোলাম সারোয়ার শিহাব ||
আপডেটঃ শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত ঘেষা বসবাসকারী গারো পাহাড়ে বন্য হাতির ভয়াল থাবা ও আক্রমনে আর কত প্রাণ ঢলে পরবে সীমান্তে বসবাসকারীরা জানতে চায় । ১৯৯১ সালে থেকে শুরু করে গত মঙ্গলবার একই রাতে ২০শে মে রাতে গান্ধিগাও নিবাসী আজিজুর রহমান আকাশ ও অটো চালক এফিলিস হাগিদ, হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজন মারা যায় । এ ছাড়াও আমজাদ সহ তাওয়াকুচা গ্রামের মৃত সামু শেখের ছেলে রবিজল(৫৫) তার কষ্টে অর্জিত ফসল বাচাঁতে হাতিকে তাড়া করলে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয় বিগত সময়ে ।
এ নিয়ে  দীর্ঘ ৩১ বছরে হাতির আক্রমনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ । আজও এর কোন সমাধান না হওয়ার ফলে বন্য হাতির অত্যাচার ও হামলায় ফসলের মাঠ ও বাড়িঘর, গজনীর বিট অফিস তছনছ  করে কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত করে আসছে গারো পাহাড়ে বন্যহাতির দল । শুধুমাত্র ফসল নয় বিগত সময় থেকে  গতকাল পর্যন্ত ৩৫জন নিরীহ মানুষকে হাতির পায়ে পিষ্ট হয়ে তাজা প্রাণ দিতে হয়েছে । হাতি নিধনের অনেক কার্যক্রম সরকারী ও বেসরকারী এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ খরচ করা হলেও তা স্থায়ীভাবে কোন কাজে আসেনি । হাতির পাল তাড়াতে সিমান্তবাসীরা রাতের ঘুম হারাম করে দলবদ্ধ হয়ে বাড়িঘর ও ফসলের মাঠ পাহাড়া দিয়েও লাভ হচ্ছে না । ভারতের মেঘালয় রাজ্য থেকে বিগত ৩১ বছর আগে বন্য হাতির একটি দল বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে গারো পাহাড়ে অভয়াশ্রম গড়ে তুলে বংশবৃদ্ধি করেছে । আজ হাতির অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে সিমান্তবাসী গারো পাহাড়ের এলাকায় বসবাসকারীরা । ভারতের সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে হাতির পাল আর ফিরে যেতে না পেরে বাংলাদেশেই থেকে যায় । তাদের খাদ্যের সংকট থাকায় পাল বেধে লোকালয় থেকে বাহির হয়ে এসে ফসলে হামলা চালায় । হাতির দল এখন আগের মতো আর ভয় না পেয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে । পাহাড়ের গজনী, ছোট গজনী,নকশী,তাওয়াকুচা, কাংশা বাকাকুড়া,গরুচরণ দুধনই,পানবর সহ অন্যান্য গ্রামে হাতির পাল বেধে হামলা চালায়।
ভূক্তভোগীরা জানান, হাতির অত্যাচারে আমরা অতিষ্ঠ এ থেকে রক্ষা পেতে স্থায়ী ভাবে সমাধানের দাবি জানান এলাকাবাসী । গতকাল শুক্রবার রাতে হাতিরপাল সিমান্ত এলাকায় আক্রমন করে ফসলের পাকা ধান, কলার বাগান ও বসত বাড়িতে হামলা করে বাড়িঘর তছনছ করে ফেলে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ঘটনা স্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত দুই পরিবারকে সহায়তা ও হাতি তাড়ানোর জ্বালানী তৈল প্রদান করেন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান সমস্যাটা দীর্ঘদিনের উর্ধতন কর্মকর্তা মহোদয়ের সাথে হাতির বিষয়ে কথা বলে পাহাড়বাসীকে বাচাঁতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ী সিদ্ধান্ত বাহির করতে হবে । শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল হাতির আক্রমনে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন । এ সময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে এবার হাতি ও মানুষের যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধানে কাজ করা হবে । বিগত বিএনপির সরকারের সময়ে আমরা হাতির অত্যাচার থেকে সীমান্তবাসীকে বাচাঁতে কাজ করেছি । এলাকাবাসী হাতি ও মানুষের যুদ্ধ বন্ধে এবার স্থায়ী সমাধানের জন্যে জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের