ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

তারাকান্দা থানার ওসি ঘুষ নিয়ে হত্যা মামলা রুজু করায় ডিআইজি’র কাছে অভিযোগ

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ সোমবার, ১৩ মে, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

দৈনিক উর্মি বাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক বাদীর পক্ষ হয়ে থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর হাতে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে আদালতের নির্দেশনা সহ একটি হত্যা মামলা রুজু করার অনুরোধ করেছেন বলে বাদী পক্ষ ১৩ মে ২০২৪ তারিখে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বরাবর অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ওসি ওয়াজেদ আলী যোগাযোগ করলে তিনি বলেন, আদালতের নির্দেশনা যথাযথ ভাবে পালন করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঘুষ গ্রহণের অভিযোগ সঠিক নয়। তারাকান্দা থানায় বিভিন্ন অপরাধে নিয়মিত মামলা রুজু করতে কোনো টাকা পয়সা নেওয়া হয় না।

ঘটনার বিবরনে জানা যায়, গত বছর ২৪ ফেব্রুয়ারী ২০২৩ সকাল ১০ টার দিকে তারাকান্দা থানার সুবলিয়া গ্রামের ফয়েজ উদ্দিনের একই গ্রামের শফিউল আলম ও হাজী তাজুল ইসলামের সঙ্গে ফিসারীর রাস্তা নিয়ে বিরোধ ছিলো । ঘটনার দিন উক্ত জায়গায় ফয়েজ উদ্দিন পৌঁছালে শফিউল আলমের লোকজন তাকে কিলঘুষি মারে। এতে করে ফয়েজ উদ্দিন মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । তৎকালীন ওসি থানায় মামলা না নেওয়ায় মৃত ফয়েজ উদ্দিনের ছোট ছেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারাকান্দা সিআর -১৮২/২৩ একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন । গোয়েন্দা শাখা আদালতে প্রতিবেদন দাখিল করিলে গত ৭ মে মঙ্গলবার ২০২৪ তারাকান্দা থানায় মামলাটি সাত দিনের মধ্যে এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশনা দেন। বাদী পক্ষ ৮ মে রাতে আদেশের কপি থানায় হস্তান্তর করেন। ফুলপুরসহ দুটি উপজেলা নির্বাচন থাকায় অধিকাংশ অফিসার ফোর্স ডিউটিতে ব্যস্ত ছিল ফলে একদিন পরেই এই ঘটনায় তারাকান্দা থানার মামলা নাম্বার ৬ তারিখ ১০/০৫/২০২৪ রুজু করা হয়।

বাদী পক্ষ জানান থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী বলেন আগে আসামী ধরি পরে মামলা নিবো । এরই ফাঁকে বাদীর কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। বাদী পক্ষ সাংবাদিক সুমন ভৌমিক এর মাধ্যমে ১০ হাজার টাকা ইনচার্জের হাতে তুলে দেন। তিনি টাকা গুলো পেন্টের পকেটে ভরেন। ওসি ওয়াজেদ আলী ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের