সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী থেকে প্রায় প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (১৪ মে ) বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বিপিএম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুত্র জানান, সোমবার (১৩ মে) রাতে উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা কাকরকান্দি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পৌনে এক কোটি টাকা মূল্যের ১২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করে শেরপুর ডিবি পুলিশ। এসময় ওই গ্রামের জনৈক শের আলীর ছেলে রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেন। উদ্ধারকৃত চিনি গুলো নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলার হরেছে। পুলিশ জানায়,ভারত থেকে সীমান্তদিয়ে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল বিকেল হতে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে ১২৯২ বস্তা চিনি আটক করা হয়। শেরপুর পুলিশ সুপার মো.আকরামুল হোসেন বিপিএম বলেন, “সরকারের টেক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত চিনির ব্যাপারে পুলিশের কাছে তথ্য আসায় পুলিশ অভিযান চালায়। এসময় এক জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।”এসময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম, গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
মন্তব্য