ময়মনসিংহে মাদক বিরুধী অভিযান ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক গ্রেফতার করা করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
পুলিশ সুপার মাছুম আহাম্মাদ ভুঈয়া কঠোর নির্দেশনা গোয়েন্দা শাখা অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন এর পরামর্শে এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা বাজার এলাকায় ১৩মে সোমবার রাত ১০টায় অভিয়ান চালিয়ে জনৈক ইসাক আলীর মায়ের দোয়া স্বপ্ন মেশিনারী এন্ড ওয়ার্কসপ এর সামনে থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ফজলুল হক।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী ত্রিশাল থানার ধলা নামাপাড়া গ্রামের মোঃ ইয়াকুব আলী ছেলে মাদক কারবারি মোঃ ফজলুল হক (৪৬) । গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরোও ১টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট বিষয়ে ১জনকে আসামী ত্রিশাল থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য