ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল

নরসিংদী থেকে সাদ্দাম উদ্দিন রাজ ।।
আপডেটঃ শনিবার, ১৮ মে, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চশমা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল।

দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে রাজপথ থেকে ওঠে আসা একজন পরীক্ষিত নেতা হিসেবে আবালবৃদ্ধ-বনিতা থেকে শুরু করে সকল মানুষের হৃদয়ে ইতিমধ্যে স্থান করে নিয়েছেন তিনি।
গণমানুষের কল্যাণে নিবেদিত সমাজকর্মী হিসেবে আবিদ হাসান রুবেল সুপরিচিত। বিশ্বস্থতার সাথে আওয়ামী রাজনীতির দীর্ঘপথ চলা একজন পরীক্ষিত কর্মী হিসেবে সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন তিনি। দায়িত্ব পালন কালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনকল্যাণমূলক কাজ জনসাধারণের মাঝে প্রচারণা করে আসছেন। পাশাপাশি তিনি গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জনবান্ধব নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ ভোটাররা ততই বিশ্লেষণ করছে।

সাধারণ গরীব, দুঃখী, অসহায় মানুষের পাশে কে দাঁড়াতে পারবে? দিনে-রাতে কাকে কাছে পাওয়া যাবে? কার দ্বারা সমাজ থেকে মাদক নিমূল করা যাবে? কে বেশি উন্নয়ন করতে পারবে? নানান জন নানান ভাবে আলোচনা করতে শোনা গেছে।
সর্বশেষে আবিদ হাসান রুবেলের চশমা প্রতীককে আস্থা রাখার কথা ভাবছেন সাধারণ ভোটাররা।
তিনি হলেন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের নাতনী, এবং রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলীর দ্বিতীয় ছেলে।
আবিদ হাসান রুবেল রায়পুরা পৌরসভার নজরপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি রায়পুরার সর্বদলীয় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।
রাজনীতির পাশাপাশি তিনি মেথিকান্দা উত্তরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এবং রায়পুরা আদর্শ মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ধর্ম-বর্ণের বৃত্তের বাইরে গিয়ে, নানা জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল ইতোপূর্বে আর্তমানবতার সেবায় গৃহীত পদক্ষেপগুলো অতি ব্যাপক ও বিস্মৃত। অসংখ্য অসহায়, গরীব ও দুস্থদের মাঝে অন্ন- বস্ত্র- বাসস্থানের ব্যবস্থা গ্রহনের পাশাপাশি, বেকারদের কর্মসংস্থানে নিয়েছেন কার্যকর পদক্ষেপ।
চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নামা আবিদ হাসান রুবেল এ সময়ের সাহসী একজন নেতা হিসেবে নির্বাচনে তার বিজয় শতভাগ নিশ্চিত হবে বলে প্রবীণ রাজনীতিবীদ ও এলাকার সচেতন মহল মনে করছেন। অন্যদিকে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা উল্লেখ করে জনপ্রিয়তার দিক থেকে শক্তিশালী প্রার্থী তিনি। দলীয় সমর্থন দেয়ার বিকল্প নেই বলে ধারনা করেছেন নেতা কর্মী ও সমর্থকরা।
ভাইস-চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল প্রতিনিধিকে বলেন, জনগণের ভালোবাসাকে পূঁজি করে এবং রায়পুরা বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগনের ভোটে নির্বাচিত হলে রায়পুরা উপজেলাকে মাদক মুক্ত ও আপামর জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাবো, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে সেবাকেন্দ্র চালু করে মানুষের দোঁড়গোড়ায় সরকারের বিদ্যমান সেবা পৌঁছে দেব। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।
সাধারণ ভোটারদের সাথে কথা হলে, তারা বলেন, তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী। তার বিরুদ্ধে সাধারণ জনগণের কোনো অভিযোগ নেই। রায়পুরা বাসী এবার তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। সে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে শুনে বিভিন্ন এলাকার বৃদ্ধ, যুবক সকলেই সাধুবাদ ও সমর্থন জানিয়েছেন। তার গণসংযোগে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশ নিচ্ছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের