ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইন-চার্জ মাহবুবুর রহমানের নির্দেশে এসআই রবিউল ইসলাম এক গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ২৩ মে বৃহস্পতিবার রাত পৌনে ৪ টায় ফুলপুর থানার রামভদ্রপুর বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আমিনুল ইসলাম (৩২) কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
আমিনুল ইসলাম ফুলপুর রামভদ্রপুর নয়াপাড়া মৃত নবী হোসেন’র ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে ফুলপুর থানায়।
এবিষয়ে ইন-চার্জ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ফুলপুর উপজেলায় মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী, গরু চোর, চাঁদাবাজ, জুয়াসহ যে কোন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, পুলিশ কোন অবস্থাতেই তাদের ছাড় দেবে না ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে ফুলপুর পুলিশ সব সময়ই সতর্ক অবস্থানে রয়েছে ।
মন্তব্য