ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ডিবি’র অভিযানে ইয়াবাসহ চোরাচালানকৃত চিনি আটক:গ্রেফতার-৩

তৌহিদুজ্জামান তৌহিদ ।।
আপডেটঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলায় মাদক ও চোরাচালান রোধে পুলিশ সুপার মাছুম আহাম্মাদ ভুইঞা’র কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দ্বায়িত্ব পালন করে চলছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা অফিসার-ইনচার্জ মোঃ ফারুক হোসেন নেতৃত্বে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে নিয়ে আসা পিক-আপ বোঝাইকৃত ৩৮ বস্তা ভারতীয় চিনি আটক করেন। সেসময় চোরাচালান চক্রের এক সদস্য এবং ইয়াবা কারবারি জাহাঙ্গীর আলম ফরিদ (৩০) ও নিরঞ্জন বিশ্বাস (৫০)সহ ৩জনকে গ্রেফতার করেন ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানান, এসআই শাহ মিনহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন সি কে ঘোষ রোডস্থ মিন্টু কলেজ বাজার এলাকা থেকে ২৩ মে বৃহস্পতিবার রাত সারে বারোটা সময় চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে নিয়ে আসা ৩৮বস্তা ভারতীয় চিনি বোঝাই পিকসহ চোরাচালান চক্রের সদস্য মোঃ আতিকুর রহমান ওরফে নাসিফ (১৯), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-সুহিলা, থানা-কোতোয়ালী,জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ভারতীয় চিনি অবৈধ পথে নিয়ে আসা চোরাচালানের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতুওয়ালী মডেল থানা মামলা রুজু করা হয়েছে।

অপর এক অভিযানে এসআই আল্লামা ইকবার কবির সম্রাট সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ থানাধীন মধুপুর বাজার এলাকা থেকে ২৩মে বৃহস্পতিবার রাত আট ঘটিকার সময় ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঈশ্বরগঞ্জ থানার তাজপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মাদক কারবারি জাহাঙ্গীর আলম ফরিদ (৩০) ও নান্দাইল থানার আক্তাররামপুর গ্রামের স্বর্গীয় সুকুমার বিশ্বাসের ছেলে মাদক কারবারি নিরঞ্জন বিশ্বাস (৫০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।

গ্রেফতারকৃত আসামী নিরঞ্জন বিশ্বাস (৫০) এর বিরুদ্ধে আরো ১টি মামলা রয়েছে।

উদ্ধার হওয়া চোরাচালানকৃত ৩৮ বস্তা ভারতীয় চিনি বুঝাই পিক আপ ও ২৫ পিস ইয়াব ট্যাবলেট বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী ও ঈশ্বরগঞ্জ থানায় পৃথক মামলা রুজু হয়েছে ।
সকল আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের