শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) অভিযান চালিয়ে গত মঙ্গলবার ২৮ মে রাতে শেরপুর শহরের উত্তর গৌরিপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য মোঃ আলম মিয়া (৩৪)কে গ্রেফতার করেছে।
ডিবি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার উত্তর লংগরপাড়া গ্রামের মোঃ আরজ আলীর ছেলে ও খড়িয়াকাজির চর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ আলম মিয়া।
এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ আলম মিয়া’র বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য