শেরপুর জেলার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।
বৃহস্পতিবার ৩০ মে পরিদর্শনের লক্ষ্যে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে রেঞ্জ ডিআইজিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
এ সময় রেঞ্জ ডিআইজিকে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করেন।
ডিআইজি ক্রমান্বয়ে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের সাধারণ শাখা, ক্রাইম শাখা, হিসাব শাখা ও গোপনীয় শাখার গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ পূর্বক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এর আগে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি ।
সভায় ডিআইজি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনাসহ আসন্ন ঈদ-উল আযহা-২০২৪ উপলক্ষে কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা, গুরু চুরি প্রতিরোধ, চোরাচালান রোধ ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য