ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার বাসিন্দা তফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে মুরাদ (১৭) শুক্রবার ৩১মে রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাত মৃত্যু হয়েছে।
জানাযায়, সাড়ে ৮ টায় সময় প্রতিপক্ষের ছুরির আঘাতে মুরাদ গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এই হত্যাকান্ডের ঘটনা কি কারনে সংঘটিত হয়েছে বা , কারা মুরাদকে ছুরিআঘাতে হত্যা করলো এখনো জানা যায়নি।
এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের মুটিভ সন্ধান করছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
নিউজ লেখা পর্যন্ত পুলিশ কাওকে গ্রেফতার করতে পারেনি।
মন্তব্য