ময়মনসিংহ কোতুওয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং আসছে ঈদুল আযহা’র সামনে রেখে সকল ধরনের অপরাধ নির্মুলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কোতুওয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের নির্দেশে থানা পুলিশের চৌকশ সদস্য’রা।
গত ২৪ ঘন্টায় পৃথক ভাবে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা তামিল সহ ভিন্ন ভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এসআই আজগর আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন গাঙ্গিনারপাড় রমেশ সেন রোডের মৃত নুরু মিয়া ওরফে ফরিদ এর ছেলে মাদক মামলার
আসামী মোঃ শাহিন (৩০)কে গ্রেফতার করে। এসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতুওয়ালী মডেল থানাধীন আকুয়া চৌরঙ্গী মোড় মোঃ বাদল মিয়ার ছেলে মাদক মামলার আসামী রিপন মিয়া(২৯)কে গ্রেফতার করা হয়। এবং রিপন মিয়ার কাছ থেকে ৬ গ্রাম হেরাইন উদ্ধার করা হয়।
এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন বাজার কুষ্টিয়া এলাকার মৃত আহাম্মদ আলী ছেলে আবুল হােসম (৫০) এবং চর দড়িকুষ্টিয়া বড়বাড়ী এলাকার মৃত আছমত আলীর ছেলে নবী হােসেন (৩৫)কে গ্রেফতার করা হয়।
এসআই কাকন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন চক বনপাথালিয়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে আব্দুল আলিম(৪২)কে গ্রেফতার করা হয়।
এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন চরকালিবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত আবুবক্কর সিদ্দিক এর ছেলে চুরি মামলার আসামী শরিফ(২৩) কে গ্রেফতার করা হয়।
এসআই সাইফুল ইসলাম মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে ডাকাতি মামলার আসামী মোঃ কাজল (৩৮) কে গ্রেফতার করা হয়।
এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর এলাকার মোহসিন মিয়ার ছেলে মোঃ রানা(৩৫), কৃষ্টপুর প্রাইমারী স্কুলের পেছেনের মৃত রফিকুল ইসলাম রবি শেখের ছেলে মারফ হাসান , কৃষ্টপুর দৌলত মুন্সী রোডের মৃত তজমল ইসলামের ছেলে মোঃ আলী হোসেন (৫৫) ও পাটগুদাম মদের ডিপু এলাকার মৃত মুছন মিয়ের ছেলে মোঃ সোহাগ(৪৫) কে গ্রেফতার করা হয়।
এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানা এলাকা থেকে ফুলবাড়িয়া থানাধীন জোরবাড়িয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোঃ সুজন মিয়া(২৭) কে গ্রেফতার করা হয়।
এএসআই নিরঞ্জন চন্দ্র শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতুওয়ালী মডেল থানাধীন র্যালির মোড় ইসলাম বাগ এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে রাকাতুল ইসলাম তাহসিন(২০), একই এলাকার মোঃ রাসেল এর ছেলে মোঃ ইউসুফ (২০) ও আব্দুর রশিদ এর ছেলে মোঃ আকাশ মিয়া (২১) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই অসীম কুমার দাস থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত রাঘবপুর সবজিপাড়া মাঠখলা এলাকার মলু হোসেন এর ছেলে মোঃ খোকন মিয়া(৩২) কে গ্রেফতার করা হয়।
কোতুওয়ালী মডেল থানা ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে আদালেত সোপর্দ্দ করা হয়েছে বলে জানিয়েছেন ।
মন্তব্য