ঢাকা , বুধবার , ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ়, ১৪৩৩

নরসিংদীতে জমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন : মহাসড়ক অবরোধ

নরসিংদী থেকে সাদ্দাম উদ্দিন রাজ ।।
আপডেটঃ শনিবার, ১ জুন, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ৪ লেনে উন্নীত করণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জমির মূল্য পুনঃ নির্ধারণসহ অফিসে হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তাঁরা অধিকার আদায়ে ১৫ মিনিট ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তা সরিয়ে নেয়া হয়।
এ সময় ভুক্তভোগী ৮৬ জন জমির মালিক উপস্থিত ছিলেন। ওমর ফারুক, মজিবুর জাহারী, মুছলেহ উদ্দীন হাজারী, দেলোয়ার ভুইয়া, মেশারফ হোসেন ভূইয়া, হানিফ মিয়া বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্প সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ওই জমির বর্তমান দরের চেয়ে অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে জমির মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমান দর বেশি হওয়ায় অধিগ্রহণের টাকা দিয়ে অন্যত্র জমি কেনা সম্ভব হচ্ছে না। ফলে জমি হারিয়ে অনেককে ভূমিহীন হতে হবে। জমির মূল্য পূণ:নির্ধারণ করাসহ অফিসে ঘোষ বা দালালের দৌরাত্ম্য ছাড়া জমির ন্যায্য মূল্য চায় তাঁরা। একমাস আগে জেলাপ্রশাসকের নিকট তাঁরা লিখিত অভিযোগের পরও কোনো সুরাহা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তাঁরা দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জমি মালিক আব্দুল হান্নান (৫৫) বলেন, ‘ সড়কের পাশে আমার ২২ শতক জমিতে পুকুর রয়েছে। ওই জমি অধিগ্রহণ করেছে। পুকুরে বছরে ২০-৩০ লাখ টাকা মৎস্য উৎপাদন হয়ে থাকে। মাছ চাষ করতে গিয়ে ব্যাংক ঋণে জর্জরিত। অথচ আর্থিক ক্ষতিপূরণ পায়নি। প্রতি শতক ৭১ হাজার টাকা মূল্য নির্ধারণ করেছে। যা বর্তমানে প্রতি শতকের দাম রয়েছে ৮-১০ লাখ টাকা। ক্ষতি পূরণ চাই।’

মুছলেহ উদ্দীন হাজারী(৬৫) বলেন, ‘ মাহমুদাবাদ মৌজায় আমার নাল ও ভিটি মিলিয়ে প্রায় ৭০ শতক জমি অধিগ্রহণ করেছে। অথচ এখানে বর্তমানে প্রতি শতক ভিটি জমি বর্তমান বাজার মূল্যে ২০-২৫ লাখ টাকা ও নাল ৮-১০ লাখ টাকা দর রয়েছে। যা ২ লাখ ২৪ হাজার ও নাল জমির দর নির্ধারণ করেছে প্রতি শতক ৪৪ হাজার টাকা ধরা হয়েছে।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি তাজুল ইসলাম ভূইয়া বলেন, ‘কুকুর মারা মৌজায় ভিটি ও নাল ৭১ হাজার টাকা শতক মূল্য নির্ধারণ করা হয়েছে। অথচ বর্তমান বাজার মূল্য আছে প্রতি শতাংশে ১০-১৫ লাখ টাকা। যারা অধিগ্রহণের দায়িত্বে আছেন তাদেরকে খুশি করতে না পারলে মিলছে না ন্যায্য মূল্য। আমাদের এলাকার জমির দলিল দেখে আমাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হোক। যেই নাল জমি রেজিষ্ট্রেশন করতে প্রতি শতকে ৪ লাখ টাকা দিতে হয়। সেই জমির ক্ষতিপূরণ কিভাবে ৪৪ হাজার আর ৭০ হাজারনটাকা শতাংশ ধরা হয়?

জমির মালিক ও মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, কুকুরমারা ও মাহমুদাবাদ মৌজায় মোট ৮৬ জন জমি মালিকের জমি অধিগ্রহণ করে। যার অর্থ এখনো বেশির ভাগ পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ৪৫ বছর আগের রেকর্ডে লেখা নাল এখন আর নাল নেই। কিন্তু মূল্য অধিগ্রহণের সময় পুরনো রেকর্ডের নাল দেখে শতাংশ প্রতি ক্ষতিপূরণ ধরা হয়েছে ৪৪ হাজার টাকা। অথচ ভৈরবের নিকটবর্তী এসব এলাকায় রোডের পাশে নালা চিহ্নিত জমির বর্তমান মূল্য তার ১০-১৫ গুন বেশি। নরসিংদীর এক শ্রেণীর অসাধুরা আমার পাশের জমির সাথের জমিতে একটি ছাপড়া তৈরি করে সেই জমিকে ভিটা দেখিয়ে বাড়িনসহ ক্ষতিপূরণ দেওয়া হয়। আর আমার জমি নালা হয় কিভাবে? তিনি আরও বলেন- প্রতিটি জমির মালিককে ১০ শতাংশ ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়। টাকার বিনিময়ে নাল হয়ে যায় ভিটা আর টাকা না দিলে বসতি জমি হয়ে যায় নাল। এখানে সার্ভেয়ার ও ইঞ্জিনিয়াররা কেটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কর্তাদের ম্যানেজ করে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ন্যায্য মূল্য পেলেও সম পরিমাণ টাকা মধ্যস্থতাকারীরা হাতিয়ে নিচ্ছে। এলাকায় কিছু দালালের মাধ্যমে তারা টাকার বিনিময়ে জমির মূল্য বাড়িয়ে দিবে বলে প্রস্তাব দেয়। তাদের পৃরস্তাবেনরাজি না হলেই জমির মালিকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।’
মজিবুর রহমান বলেন- ৪ লাখ টাকা শতক জমি কিনেছি কয়েক বছর আগে।আমার কাছে তার দলিলও আছে। কিন্তু এখন তা নাল হিসেবে ৪৪ হাজর টাকা শতক ধরা হয়েছে । এই টাকায় আমরা এলাকায় কোথায়ও কোনো জমি কিনতে পারব না।
ইউপি সদস্য মোশারফ হোসেন ভূইয়া এবং দেলোয়ার ভুইয়া বলেন- আমাদের ১০০ বছরের পুরনো বাড়ির শুধুমাত্র ঘর বাদে বাকি অংশ নাল লেখা হয়েছে। যা অমানবিক। নীলকুঠি বাসস্ট্যান্ডে যেখানে ২০ লাখ টাকা শতক জমি পাওয়া যায় না সেখানে আমাদের বাড়ির গর্তকে ডুবা দেখিয়ে মাত্র ১১ হাজার টাকা শতক মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরানএর তীব্র প্রতিবাদ জানাই। টাকর বিনিময়ে ধান ক্ষেত, ভিটি বাড়ির জমি হলেও নালা দেখানোর অসংখ্য প্রমাণ আছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক