ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

দেশে কোন সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই – মোঃ মুজিবুল হক চুন্নু এমপি

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ফরম বিতরণী অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশে কোন সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই, শাসক দলের টাকা, প্রশাসনের দৌরাত্ম, আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোন দল টিকে থাকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছে তার সামনে অন্য কোন প্রার্থী দাড়ানোর মত সাহস ও ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংক খালি। সাবেক অর্থমন্ত্রী সহ ৪ জন এমপি স্ত্রী কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যানপাওয়ার লাইসেন্স করেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি ৬-৭ লক্ষ টাকা নেওয়ার পরও ভুক্তভোগীদের মালয়শিয়া পাঠাতে পারে নাই। এই সব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন সাবেক আইজিপি সারা দেশের আলোচিত ব্যক্তি কিভাবে ৭০-৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন তাও আবার স্ব পরিবারে প্রকাশ্যে ইমিগ্রেশন দিয়ে। সরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন আমরা জানি না।
তিনি আরও বলেন বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে উৎপাদন ৮ হাজার মেগা ওয়ার্ড, প্রয়োজন ১৪ হাজার মেগাওয়ার্ড। ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ৪৬ হাজার কোটি টাকা, জরিমানা দেওয়ার টাকা আছে কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নাই। কোন সেন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।
মহাসচিব আরও বলেন, মানুষ এখন যাবে কোথায়? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারে নি। তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুজছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়নের কথা স্মরণ করে জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে।
মুজিবুল হক চুন্নু বলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় ফরম বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, ভাইস-চেয়ারম্যান সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি,সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, মোঃ নজরুল ইসলাম, আবু সাদেক বাদল, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূরুচ্ছাফা সরকার,জাতীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের মধ্যে গোলাম মোস্তফা, লোকমান ভূইয়া রাজু, ফারুক আহমেদ, শাহজাহান মিয়া, মঞ্জুর ভূইয়া, ডাক্তার আলফাজ উদ্দিন, শাহ মাইনুল ইসলাম আলমগীর, ইকবাল আহমেদ, জাহিদুল ইসলাম, ইউসুফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আল মামুন, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের