ময়মনসিংহ জেলা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইঞা ময়মনসিংহ জেলাকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে জেলা পুলিশের সকল সংস্থা প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তারই দ্বারাবাহিকতায় পুলিশের অন্যন্ন সংস্থার পাশাপাশি ময়মনসিংহ গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নেতৃত্বে সংস্থাটির কয়েকটি টিম নিরলস ভাবে অভিযান অব্যাহত রেখেছেন।
গতকাল শুক্রবার (৮ জুন) এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন কাহালগাঁও মক্তব মোড় এলাকার থেকে এক (১) কেজি গাঁজাসহ কাহালগাও গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে মাদক কারবারি মোঃ আব্দুল মালেক (৩৮) কে গ্রেফতার করা হয়।
বার্তা প্রতিদিনের এই প্রতিবেদককে ডিবি পুলিশ আরোও জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ১কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা রুজু করা হয়। এবং আসামীকে আদালতের কাছে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য