ঢাকা , শুক্রবার , ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হেফজখানা শিক্ষকের প্রহারে চোখের আলো হারালো ছাত্র : শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি ।।
আপডেটঃ সোমবার, ১০ জুন, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়ায় হেফজখানার এক শিক্ষকের প্রহারে চোখের আলো নিবে গেলো আব্দুল্লাহ আল মুহিদ (১৩) নামে এক ছাত্রের।

জানা যায়, রোববার (৯ জুন) এই ঘটনায় ছাত্রের মা রেনু আক্তার বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদাঘোনা এলাকার প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।

একই দিন শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাটখোলা মুড়া এলাকার মৃত বশির আহমদের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত আব্দুল্লাহ আল মুহিদ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তানজিনুল মুমিন হিফজ মাদ্রাসা ও হেফজখানার ছাত্র। গত তিন মাস পূর্বে তাকে কোরআন হেফজ করার জন্য ওই হেফজখানায় ভর্তি করা হয়।

ভর্তির পর থেকে ছাত্র মুহিদকে প্রায় সময় ইচ্ছাকৃতভাবে মারধর করে আসছে ওই শিক্ষক। গত ২৬ মে সকাল আনুমানিক ৬টার দিকে তার মা ছাত্র মুহিদকে কোরআন শিক্ষার জন্য হেফজখানায় দিয়ে আসেন। হেফজখানায় যাবার পর ওই ছাত্র সেখানে ঘুমানোর অভিযোগের অভিযোগের জের ধরে কোরআন শরীফ রাখার প্লাস্টিকের স্ট্যান্ড দিয়ে জোরে আঘাত করে শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ।

এতে ছাত্রের ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। এরপর বিষয়টি কাউকে জানালে বা আইনগত ব্যবস্থা গ্রহণ করলে ওই শিক্ষক প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে আসছে ছাত্রের পরিবারকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই মাসুদ আলম জানান, আহত ছাত্রের মা থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে ওই হেফজখানার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত