চুরখাই উইনারপার অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার
ময়মনসিংহের চুরখাই উইনারপাড় গ্রামে মিনা(৩০) নামের এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানাযায়, ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই উইনার পার গ্রামের বসত ঘর থেকে এক মহিলার চেহেরা বিকৃত অর্ধগলিত লাশের দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পরলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। লাশের ছবি দেখে ধারনা করা হয়, মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। এবং ফ্লোরে প্রচুর রক্ত পড়ে রয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈয়ার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ ধারনা করছে মিনা কে গত চার দিন পূর্বে হত্যা করা হয়েছে । তাকে মেরে খাটের উপর মৃতদেহ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ।
এব্যাপারে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এই হত্যাকান্ডের সাথে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার সক্ষম হবে কোতোয়ালী থানা পুলিশ ।
মন্তব্য