রায়পুরা উপজেলা কৃষক লীগের ২১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন : আহবায়ক রিপন ও সদস্য সচিব আসাদ
রায়পুরা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মোঃ মেহেবুবুল হক (রিপন)কে আহবায়ক ও ডা:আসাদুজ্জামান (আসাদ)কে সদস্য সচিব করে নরসিংদী জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব এড. নজরুল ইসলাম রিপন এর সুপারিশে ২১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান হোসেন।
গতকাল সোমবার (২৪ জুন) নব্বই দশকের ছাত্রনেতা উপজেলা ছাত্রলীগ সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ মেহেবুবুল হক (রিপন)কে আহবায়ক ও ডা:আসাদুজ্জামান (আসাদ) সদস্য সচিব করে আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির আহবায়ক মোঃ মেহেবুবুল হক (রিপন) এর সাথে যোগাযোগ করা হলে প্রতিনিধিকে জানান, আমরা রায়পুরা উপজেলা কৃষকলীগ এর কমিটি পেয়ে আনন্দিত। আমরা বঙ্গবন্ধুর সৈনিক এ আর্দশকে লালন করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাব। এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফল করতে ” কে আহবায়ক কে সদস্য সচিব ” এসবকে বিবেচনা না করে সবাইকে নিয়ে ঐক্যবন্ধ থাকতে চাই।
একই সাথে নরসিংদী জেলা কৃষকলীগ এর সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
এছাড়া নবগঠিত উপজেলা কৃষকলীগ আহবায়ক আরও বলেন, রায়পুরা উপজেলা কৃষকলীগ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আমাদের পরিবার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত উপজেলার অবিন্যস্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করব।
রায়পুরা উপজেলা কৃষকলীগ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদী-৫(রায়পুরা) আসনের সপ্তমবারের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,সাবেক সফল মন্ত্রী ও বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।
মন্তব্য