ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

শেরপুরে মদ্যপ অবস্থায় বেপরোয়ার বাইক চালানোর অপরাধে ৩ কিশোর গ্রেফতার

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

শেরপুর জেলায় মদ্যপ অবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন মোটরসাইকেল  বেপরোয়া গতিতে এবং বিকট শব্দে মোটরসাইকেল চালানোকালে ৩ বখাটে কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

২৫ জুন মঙ্গলবার রাত ১০ ঘটিকায় সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭), পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দে এর ছেলে উদয় দে (১৬)। বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়,গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর হতে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটর সাইকেল চালানোর সময় ওই তিন কিশোরকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করাকালে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। গ্রেফতারকৃত আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করে গ্রেফতারকৃতদের জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরিক্ষায় প্রত্যেকেই মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও  ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
এব্যাপারে পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, বখাটে ও কিশোর গ্যাং দমন এবং মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের