ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

ময়মনসিংহে চুরি প্রতিরোধে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার : গ্রেফতার-৮

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহে চুরি প্রতিরোধে চোরচক্র দমনে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।
কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আনোয়ার হোসেন জানান, থানা এলাকায় সাধারন মানুষের মুল্যবান সম্পদ এই ভাসমান চোরচক্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে। অনেকেই মুল্যবান সম্পদ চুরি হওয়ার ফলে হচ্ছেন ক্ষতিগ্রস্ত।
তাই চোরচক্রকে দমনে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন এর নির্দেশনায় চুরি প্রতিরোধ এবং চোরচক্রকে গ্রেফতারে অভিযানে নামেন কোতোয়ালি পুলিশের একটি চৌকস টিম।
গত ২৪ ঘন্টায় অভিযানকারী অফিসাররা হলেন, এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার কৃষ্টপুর দিলরওশন মসজিদ এলাকার মৃত নজরুল ইসলাম এর ছেলে শুভ (২৪)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


এসআই অসীম কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২জন প্রতারককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের মোঃ মাজহারুল ইসলামের ছেলে প্রতারনা মামলার আসামী মোঃ খাইরুল ইসলাম (১৯) এবং একই জেলার ত্রিশাল থানা কুষ্টিয়া ১ম খন্ড গ্রামের মৃত রুহুল আমিন এর ছেলে মোঃ শহিদ মিয়া (৩৮)। তাদের নিকট থেকে প্রতারণা কাজে ব্যবহৃত ১টি সোনার বার সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
এসআই মনিতোষ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেন। চোরচক্রের সদস্যরা হলেন, কোতোয়ালি মডেল থানার কালিকাপুর গ্রামের আইন উদ্দিনের ছেলে চুরি মামলার আসামী মোঃ হেলাল উদ্দিন (২৫) এবং কোতোয়ালি মডেল থানার বাকৃবি শেষ মোড় এলাকার সাইফুল ইসলাম এর ছেলে মোঃ রাজন (২২)কে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদ্য চুরি হওয়া ২টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ীসহ লোহার বডি দ্বারা তৈয়ার ১টি ভ্যান গাড়ি উদ্ধার করা হয়।
এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাত সদস্য হলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার বাঘমারা প্রাইমারী স্কুল এলাকার মোঃ জবেল আলীর ছেলে ডাকাতি মামলার আসামী মোঃ রাব্বী আলী (২৩)।
এসআই সাজ্জাদ হোসেন সজীব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ লিংকন (২৩), পিতা-আলী হোসেন, সাং-ইছামতি, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে  গ্রেফতার করেন।

এছাড়াও এসআই নুর মোহাম্মদ থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামী হলেন, কোতোয়ালি মডেল থানার পনঘাগড়া গ্রামের জালাল উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম(৩৫)।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত সকল আসামীকে পৃথক অভিযোগে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত