ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

শেরপুরে চাঞ্চল্যকর নার্গিস হত্যার রহস্য উন্মোচন : জেলা পুলিশের প্রেস ব্রিফিং

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ

শেরপুরে সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্ৰামের মৃত: নওশের আলীর স্ত্রী নার্গিস বেগম’র চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামিকে গ্রেফতার পুর্বক প্রেস ব্রিফিং শেরপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার ৪ জুলাই বিকালে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্ৰামের মৃত নত্তশের আলীর স্ত্রী নার্গিস বেগমের চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতারকৃত আসামির ব্যাপারে প্রেস ব্রিফিং করেন শেরপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম।
প্রেস ব্রিফিংয়ে পিলিশ সুপার জানান, হত্যা মামলার বাদী মোঃ রাকিব হোসেন প্রকাশ (২৫),পিতা মৃত নওশের আলী, গ্ৰাম-কৃষ্ণপুর দড়িপাড়া, শেরপুর সদর,শেরপুর।গত ২৭জুন ব্রাক ব্যাংক শেরপুর শাখা হতে নগদ ২,৪০,০০০/টাকা উত্তোলন করে তার বসতবাড়ির উত্তর দোয়ারি হাফ বিল্ডিং বসতঘরের স্টীলের ট্রাংকে রেখে তালা লাগিয়ে রাখে। এজাহারে অভিযুক্ত মোঃ আলিমুল ইসলাম উক্ত টাকার ব্যাপারে জানতে পারে। বাদী তার মা নার্গিস বেগমকে বাড়িতে রেখে ২৭ জুন বিকাল অনুমান ৫:৩০ ঘটিকার সময় তার স্ত্রী সন্তান সহ শ্বশুরের কর্মস্থল টাঙ্গাইলে বেড়াতে যান। বাদীর মা নার্গিস বেগম তার হাফ বিল্ডিং বসতঘরের অপর কক্ষে ঘুমিয়ে ছিলেন। এজাহারে অভিযুক্ত মোঃ আলিমুল ইসলাম একটি ধারালো ছুরিসহ ২৭ জুন রাত অনুমানিক ১:৩০ ঘটিকার সময় সংগোপনে বাদীর বাড়িতে প্রবেশ করে দক্ষিণ দুয়ারী হাফ বিল্ডিং বসতঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ট্রাংকে রক্ষিত নগদ ২,৪০,০০০/-টাকা চুরি করার চেষ্টা করে। বাদীর মা নার্গিস বেগম (৫৫),তালা ভাঙার আওয়াজ শুনে তার কক্ষ হতে টর্চ লাইট নিয়ে বের হয়। তখন উক্ত আসামি বাদীর ঘর হতে বের হয়ে দোচালা টিনের লাকড়ি রাখার ঘরে আত্মগোপনের চেষ্টা করে। বাদীর মা টর্চ লাইট মেরে অভিযুক্ত মোঃ আলিমুল ইসলাম(২২)কে দেখে চিনতে পারলে বসত বাড়ির উঠানে মুল আসামি মোঃ আলিমুল ইসলাম তার হাতে থাকা ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে নার্গিস বেগমকে পেটের বাম পাশে সজোরে ঘাই দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।ঐ অবস্থায় নার্গিস বেগম ডাকচিৎকার দিলে অভিযুক্ত মোঃ আলিমুল ইসলাম নার্গিস বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য পুনরায় ধারালো ছুরি দ্বারা নার্গিস বেগমের গলায় সজোরে ফেস দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। বাদীর মা এর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আলিমুল ইসলাম দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় নার্গিস বেগমকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরবর্তীতে নার্গিস বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জুন রাত অনুমানিক ১১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। উক্ত বিষয়ে নিহতের ছেলে মোঃ রাকিব হোসেন প্রকাশ এর অভিযোগের প্রেক্ষিতে শেরপুর সদর থানায় উল্লেখিত মামলা রুজু হয়।

শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন,পিপিএম এর সুনির্দিষ্ট দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার এসআই খন্দকার সালেহ আবু নাঈম এবং এল আই সি শাখার এস আই মোহাম্মদ আশিকুর রহমান সহ শেরপুর জেলার একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোঃ আলিমুল ইসলাম (২২) গাজীপুর, ঢাকা,নারায়ণগঞ্জ,চট্টগ্রাম এবং পরবর্তীতে রাঙ্গামাটি সহ বিভিন্ন স্থানে আত্মগোপনের চেষ্টা কালে উক্ত আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা এলাকা হতে গত ৩ জুলাই অভিযুক্ত মোঃ আলিমুল ইসলাম কে গ্ৰেফতার করতে সক্ষম হয়।গ্ৰেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা ঘটনা সঠিক নিশ্চিয়তা পাওয়া যায় বলে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের জানান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের