ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ভিন্ন অপরাধের সাথে জরুরি ৪ জনকে গ্রেফতার করা হয়।
নিয়মিত অভিযানে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। আয়শা আক্তার (২৩), স্বামী-আমজাদ ওরফে চন্দন, সাং-বালিয়ানির চর (পশু হাসপাতাল সংলগ্ন), থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এপি/সাং-কৃষ্টপুর (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এএসআই রফিকুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন এএসআই ওমর ফারুক পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেন।
আদালতের গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীরা হলেন, ১/ মোঃ নবী হোসেন বাবু (২৬), পিতা-আঃ সাত্তার, সাং-কালিবাড়ী, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ২/ মোঃ মারগিবুল হোসেন বাবু (২৯), পিতা-আসব আলী, গ্রাম- চকশ্যামরামপুর ,(বর্তমান ঠিকানা – কাঠগোলা নদীর পাড়, শহর হাজীর বাসার ভাড়াটিয়া) , থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, ৩/ মোছাঃ মালেকা (২২), পিতা-মোঃ মাঈন উদ্দীন, সাং আলিয়া মাদ্রাসা রেলক্রসিং (রেল কোয়াটার সুরুর বাসার পাশে), থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
এব্যাপারে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছেন ।
মন্তব্য