ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নিয়মিত অভিযানে পৃথক অপরাধের মাদক কারবারি সহ ৯ জনকে গ্রেফতার করেছে।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ সদর উপজেলা ও ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসআই পূর্ন চিছাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১। আলমাছ (২৫), পিতা-জামাল, মাতা-রহিমা, সাং-বাদশা কবিরপুর, থানা-ফুলপুর, এপি/সাং-কৃষ্টপুর বৌ বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ মীর শাকিল (৩৫), পিতামৃত-শুক্কুর আলী, সাং-বাকৃবি শেষ মোড় জামতলা, থানা-কোতোয়ালী, ২। মোঃ নজরুল ইসলাম (৩০), পিতামৃত-ইসরাফিল, সাং-মহিষতারা, থানা-মুক্তাগাছা, উভয় জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই পূর্ণ চিছাম, এসআই আশিকুল হাসান, এএসআই আবুল হাসান, এএসআই আয়েছ মিয়া, এএসআই হুমায়ুন কবির-১, এএসআই কামরুল ইসলাম অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ আসামীকে পৃথক এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীরা হলেন, ১। মোঃ রুবেল ওরফে কামরুল হাসান, পিতা-মোঃ আবুল হাসেম , ঠিকানা: স্থায়ী: (সাং-দিঘারকান্দা) , উপজেলা – ময়মনসিংহ সদর , জেলা -ময়মনসিংহ, ২। নাসির (৩৬), পিতা-আসাদ আলী, স্থায়ী: গ্রাম- পাটগুদাম রোড (জেসি গুহ রোড, আদমজী পাটগুদাম) , থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, ৩। খায়রুল ইসলাম (৩২), মুর্শেদ আলী, সাং-বাঘেরকান্দা, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, ৪। মোঃ জনি মিয়া (২৮), মোঃ ফজলু মিয়া, সাং-রঘুরামপুর শম্ভুগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৫। মোঃ শওকত আলী (৩৭), মোঃ হেলাল উদ্দিন, স্থায়ী : গ্রাম- কেওয়াটখালী (কেওয়াটখালী বর্মন পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, ৬। সেলিম আহমেদ, পিতা-, স্থায়ী: (পৌর সুপার মার্কেট, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
কোতুয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, সকল আসামীর বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
মন্তব্য