ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

আগৈলঝাড়া উপজেলায় বর্নাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব পালিত

আগৈলঝাড়া প্রতিনিধি ।।
আপডেটঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকালে ইসকন পরিচালিত উপজেলা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে ভাগবতীয় আলোচনা, সংকীর্ত্তন শেষে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেল চারটায় উপজেলা সদরের জগন্নাথ মন্দির থেকে শ্রী জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রার প্রতিকৃতি রথে বসিয়ে পুণ্যের আশায় রথ টেনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরষ ভক্ত কোদালধোয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে যান।আগৈলঝাড়া উপজেলা শহরে রথ যাত্রার বর্নাঢ্য শোভাযাত্রায় ভক্তদের সাথে অংশ গ্রহন করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটি (নামহট্ট) সভাপতি ডা. সুকুমার রায়, আগৈলঝাড়া উপজেলা পরিষদের  নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ কয়েক বিবিণœ বয়সী হাজার নারী-পুরুষ ভক্ত। অন্যদিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে রথ টেনে নিয়ে যায় ভক্তরা। ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন। রথ উপলক্ষে বসেছিল মেলা।

এছাড়াও আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর, রথবাড়ি, রামানন্দেরআঁক ও গৈলার প্রসিদ্ধ রথখোলা নামক স্থানে রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে। উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। রথ যাত্রার সংক্ষিপ্ত ইতিহাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জড়ৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মোক্ষ লাভ হয়। জীব রুপে তাকে আর জন্ম গ্রহন করতে হয় না। এই বিশ্বা্স থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমুর্তি স্থাপন করে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পৌরাণিক মতে- রাজা ইন্দ্রদ্যুতি ছিলেন ভগবান শ্রী কৃষ্ণের অন্যতম ভক্ত। ভগবানের দর্শণ লাভের জন্য অত্যান্ত ব্যাকুল হয়ে ওঠেন তিনি। কিন্তু ভগবানের দর্শণ না পেয়ে অনশন করে প্রাণ বিসর্জনের সংকল্প করেন তিনি। তখন জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশে বলেন, “তুমি চিন্তা করিও না, সমুদ্রে ‘বাঙ্কী মোহনা’ নামক স্থানে দারুব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি তোমার দ্বারে উপস্থিত হব।” স্বপ্নাদেশ শুনে রাজা তার সৈন্য সামন্ত নিয়ে ‘বাঙ্কী মোহনা’ স্থানে গেলেন এবং যথাসময়ে শঙ্খ, চক্র, গদা, পদ্মাকৃত শ্রী দারুব্রহ্মকে দেখলেন। সেই কাঠখন্ডকে (দারুব্রহ্ম) রাজা অনেক বলবান লোক, হাতি দিয়ে সমুদ্র থেকে তীরে উঠালেন।একটি কক্ষে ২১ দিন এক শিল্পী বিগ্রহ তৈরির কাজ করার সময় ওই কক্ষের দ্বার খোলা যাবে না শর্তে স্বর্গের শিল্পী বিশ্বকর্মা দেব ছদ্মাবেশে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে সম্মত হলেন। রানী প্রতিদিন নির্মানের শব্দ শুনিতে পেলেও ১৭ দিনে কক্ষ থেকে জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কোন আওয়াজ শুনতে না পেয়ে পর অধৈর্য হয়ে রাজাকে বিষয়টি জানালে রাজা রুদ্ধ দ্বার খুলে দেখেন সেখানে পরিপুর্ণ কোন ভাস্কর্য নির্মিত হয়নি। পরে আছে শুধু শ্রী শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং সুভদ্রা দেবীর অ-সম্পন্ন বিগ্রহ। যে বিগ্রহই রথযাত্রার রথে আজ আমরা দেখে থাকি। এটাও ছিল পূর্ব নিয়তি। অন্যদিকে বৃন্দাবন ত্যাগ করে শ্রী কৃষ্ণ দ্বারকার রাজা হলেন। ব্রজবাসীরা কৃষ্ণ দর্শনে পাগল প্রায়। সূর্য গ্রহণ উপলক্ষে শ্রী কৃষ্ণ, বলরাম, সুভদ্রাসহ দ্বারকার অনেকেই কুরুক্ষেত্রে গিয়েছিলেন। সেখানে ব্রজবাসীরাও ছিলেন, তারা ভগবান শ্রী কৃষ্ণকে তার বাল্য লীলার স্থান বৃন্দাবনে নিয়ে আসতে চাইলেন। কৃষ্ণ ভক্তরা তাদের প্রাণের সখা শ্রী কৃষ্ণকে রাজবেশে নয়; ব্রজ বেশে দেখে তার সহচর্য্য পেতে উন্মুখ হয়ে পরেন।ব্রজবাসীগণ, কৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে ঘোড়ার পরিবর্তে নিজেরাই রথ টেনে বৃন্দাবনে নিয়ে এলেন। এই লীলাকে স্মরণ করে ভক্তরা আজও পুরির জগন্নাথ মন্দির থেকে বৃন্দাবনে রথ টেনে নিয়ে যান। ৫শ বছর আগে থেকে ভারতীয় উপমহাদেশে সেই রথ যাত্রার প্রচলন আজ অবদি ধর্মীয় ভাবগাম্ভির্যর মধ্যে দিয়ে পালন হয়ে আসছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত