দেশের চলমান পরিস্থিতিতে দলীয় সিন্ধান্ত অবমাননা করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি আবদুস সালাম বিপ্লবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম.এন. ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেসবিজ্ঞতিতে জানান, বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায়- দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন’র সিন্ধান্তে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি আবদুস সালাম বিপ্লব এর বহিষ্কার আদেশ ইতোমধ্যে কার্যকর করেছেন।
(প্রেস বিজ্ঞপ্তি)
মন্তব্য