ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহের রাজগঞ্জবাসীর আতংক আব্দুল মজিদ : প্রশাসনের হস্তক্ষেপের দাবী

নিজস্ব প্রতিবেদক ।।
আপডেটঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩০ পূর্বাহ্ণ

আব্দুল মজিদ (ফাইল ছবি)

ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ (সাহেব কাচারী) বাজার এলাকায় ভয়ংকর পট্টিবাজ খলনায়কের নাম আব্দুল মজিদ।  সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতেই অভ্যস্ত। পছন্দ তার ব্যবসা প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজ নামক দোকান ঘরে বসেই গড়ে তুলেছেন অপরাধের স্বর্গরাজ্য।

ক্ষমতা বা সরকার পরিবর্তন হলেও ক্ষমতার কাছাকাছি থাকতে পারদর্শী আব্দুল মজিদ একসময় বিএনপি মতাদর্শের থাকলেও বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতারের পর জামিনে এসে যোগদান করেন ক্ষমতাসীন আওয়ামী লীগে।  এর পরেই নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী একজন হিসেবে খ্যাতি অর্জন করে।

চরনিলক্ষিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদের রাজনৈতিক ঘনিষ্ঠতার সুত্র ধরেই আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে পরিচয় লাভ ।  নিজের ব্যবসা প্রতিষ্ঠানে জেলা/ মহানগরের নেতাদের সাথে চা চক্রকের আড্ডাকে সাইনবোর্ড হিসেবে কাজে লাগিয়ে বীরদর্পে চালিয়ে যায় অপরাধ প্রবনতা।

রাজগঞ্জ বাজারের পাশে অবস্থিত মাজারের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ, অসহায় মানুষকে ফাঁদে ফেলে ভুমি দখল, জুয়ার আসর, মাদক ব্যবসা, চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ এমন কি নেই তার নিয়ন্ত্রণে। চর নিলক্ষীয়া ইউনিয়নের  পাড়া লক্ষীপুর, চর নিকুরিয়া, রাঘবপুর, বিজয় নগর, মহজমপুর এলাকায় তার মুখের কথাই যেন আদালতের রায়। আদালতে আপিল করার সুজুগ থাকলেও তার মুখের কথার উপর আপিল তো দুরের কথা সেটাই যেন সর্বোচ্চ আদালত।

স্থানীয় একাধিক মহল জানান, আওয়ামী লীগের বড় কোন পদে আব্দুল মজিদ না থাকলেও তিনি আওয়ামীলীগের স্থানীয় প্রভাবশালীদের একজন। অপ্রতিরোধ্য অপরাধ কর্মকাণ্ডে আব্দুল মজিদ বাহিনী এলাকার এক আতংকের নাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানায়, বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার হওয়ায় আব্দুল মজিদ আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেলেও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, সিদ্দিকুর রহমান শাহিনসহ স্থানীয় দলবাজ দুষ্কৃতকারীদের নিয়ে অপরাধ সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকার মালিক বনেছেন। তার নামে গড়ে উঠা মজিদ বাহিনীর অস্ত্রের ঝনঝনানীতে এলাকাবাসী আতঙ্কিত।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে গেলেও আব্দুল মজিদ বীরদর্পে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে স্থানীয় একশ্রেণির বিএনপি নেতাদের সাথে ভাগবাটোয়ারা ও সমোঝোতার মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখতে কলকাটি নেড়ে যাচ্ছে ।
সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মজিদ বাহিনীর  সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবি করছেন স্থানীয় সুশীল সমাজ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের