ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

শেরপুরের একই সাথে পাঁচ থানার ওসিকে বদলির আদেশ

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশের ৫টি থানায় দ্বায়িত্বরত সকল অফিসার ইন-চার্জ (ওসি)কে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ দিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বদলির আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনের পর একযোগে সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এটাই সবচেয়ে বড় পরিবর্তন শেরপুরে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।এ ছাড়া শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদল, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সকল থানার ওসিদের পরিবর্তন করা হয়।এতে সদর থানার ওসি বছির আহমেদ বাদলকে ঝিনাইগাতী থানায়,ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াকে নালিতাবাড়ি থানায়, নালিতাবাড়ি থানার ওসি মো. এমদাদুল হককে শেরপুর সদর থানায় বদলি করা হয়। অন্যদিকে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী পার্শ্ববর্তী একটি জেলা থেকে এসে তৎকালীন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের স্থলাভিষিক্ত হন এবং শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বদলি করা হয়। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নন্দিরবাজার এলাকায় দুর্বৃত্তরা শেরপুর সদর থানার ওসি এমদাদুল হককে গুরুতর আহত করে। পরবর্তীতে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১০ সেপ্টেম্বর সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত