ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

পবিপ্রবির ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর যোগদান

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি ||
আপডেটঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম ভিসি হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল থেকে সড়ক পথে সকাল ১০ টায় ক্যাম্পাসে এসে পৌঁছালে নবনিযুক্ত ভিসিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বরন করে নেয় রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান, জ্যেষ্ট অধ্যাপক মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে যোগদান করেন। যোগদান শেষে নব নিযুক্ত ভিসি , শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাব, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার ও পবিপ্রবি এর সাংবাদিকদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন। মতবিনিময়ে ভিসি বলেন, মহান আল্লাহপাকের অশেষ রহমত তিনি আমাকে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি কোন নিজস্ব স্বার্থ, গোষ্ঠী বা আদর্শের জন্য কাজ করবো না। আমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের স্বার্থে গড়ে তুলতে চাই। আমি পবিপ্রবিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য কাজ করবো।

শিক্ষকদের উদ্দেশ্য ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আপনাদের শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার পরিকল্পনা ব্যর্থ হবে। আমি শুধু আপনাদের ভাইস চ্যান্সেলরই না। আমি প্রথমে একজন গবেষক , তারপর একজন শিক্ষক তার পর এখানে সরকার আমাকে ভিসি হিসেবে দিয়েছেন। স্বৈরাচারকে ঠেকাতে হবে এবং সবাই মিলে সফলতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, আমি এখানে একটা ভিশন নিয়ে এসেছি। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী অনেকগুলো পরিকল্পনা আছে। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপিঠ। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

এসময় উপাচার্য আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় নতুন বাংলাদেশের প্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। বৈষম্যবিরোধী আন্দালনে শহীদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো। তাহলেই কেবল তাদের প্রতি সম্মান জানানো হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে। সবাইকে সহনশীল হয়ে, ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত