ময়মনসিংহ নগরী থেকে অপহরণ হওয়া মোঃ এমদাদুল হক ও মোজাম্মেল হক বাবু নামের দুই ভিকটিমকে উদ্ধার সহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সুত্র জানান, ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকা থেকে বড় মসজিদের দিকে যাওয়া পথে মো: এমদাদুল হক ও মোজাম্মেল হক বাবুকে কৃষ্টপুর দৌলতমুন্সি রোড এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য দীপু চন্দ্র চৌহান, মো: বাবু, মো: স্বপন, তৌহিদুল ইসলাম চঞ্চল ভিকটিক দুইজনকে পাশ্ববর্তী কামাল পাশার ৫ম তলার একটি রুমে আটক করেন। এবং তাদের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে । ভিকটিমের পরিবার ৩১ হাজার টাকা বিকাশে পাঠায় । পরে অপহরণের বিষয়টি ভিকটিমের পরিবার কোতোয়ালি মডেল থানা অভিযোগ দায়ের করেন। কোতোয়ালি মডেল থানা অফিসার ইন-চার্জ শফিকুল ইসলাম বিষয় অবগত হওয়ার পর তাৎক্ষণিক তথ্যপ্রযুক্তির সহায়তা বৃহস্পতিবার রাতে অপহরন হওয়া দুইজনকে উদ্ধার করেন। এবং অপহরনকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন।
ভিকটিমের পরিবারের কাছ থেকে মুক্তিপন নেওয়া ৩১ হাজার টাকার মধ্যে ২৪ হাজার ৫শত টাকা উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানা অফিসার ইন-চার্জ শফিকুল ইসলাম এর নির্দেশে দ্রুত সময়ে অপহ্নতদের উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করায় ভিকটিমের পরিবার কোতোয়ালি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ।
মন্তব্য