ঢাকা , শুক্রবার , ২৬ জুন, ২০২৬, ১২ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি : নিরব ভূমিকায় প্রশাসন

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি ।।
আপডেটঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ

‘ইয়াসিন আরাফাত রাবিব’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে।  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিনি অন্য একজনকে দিয়ে প্রক্সি দিয়ে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। সম্প্রতি পবিপ্রবি সাংবাদিক সমিতির অনুসন্ধানে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।  বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অনুসন্ধানে জানা যায়, ভর্তি পরীক্ষায় আবেদন ফরম পূরণের সময় রাবিব সব তথ্য সঠিক ভাবে পূরণ করলেও তার ছবির জায়গায় অন্য একজনের ছবি বসিয়ে দেন। ভর্তি পরীক্ষার দিন রাবিবের পরিবর্তে অন্য ব্যক্তি পরীক্ষা দেয়। এমনকি ভর্তির দিনও অপর ব্যক্তিই এসে ভর্তি কার্য সম্পন্ন করে। অনুসন্ধানে রাবিবের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ছবির সাথে রাবিবের চেহারার মিল পাওয়া যায়নি।

বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত সহ সংশ্লিষ্ট অনুষদের বেশ কয়েকজন শিক্ষককে জিজ্ঞেস করা হলে তারাও ভর্তি জালিয়াতির প্রমাণ পেয়েছেন বলে জানান। তাছাড়া তৎকালীন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটিও তার জালিয়াতির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক চিন্ময় বেপারী জানান, “আমরা অভিযুক্ত ছাত্রের ব্যাপারে খোঁজ করেছি, ভর্তি ফাইলের ছবির সাথে তার চেহারা মিল পাওয়া যায়নি। যে ব্যক্তি পরীক্ষা দিয়েছে ভর্তির দিন সে ব্যক্তি এসে ভর্তি হলেও পরবর্তীতে অভিযুক্ত শিক্ষার্থী এনরোলমেন্টের সময় তার নিজের ছবি দিয়ে ফরম পূরণ করেছে।”

এসময় তিনি আরও জানান, “ডিন অফিস ভর্তির ফাইলগুলোর সাথে পরীক্ষার এনরোলমেন্ট ফরম চেক করলে এ সমস্যা হতো না। এ সমস্যা সমাধান ভর্তি ফরমের এক কপি ডিন অফিসে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।”

তবে শুধু ইয়াসিন আরাফাত রাবিবই নয়, একই প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী এমনটা আশংকা করছে সংশ্লিষ্ট সূত্র।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হেমায়েত জাহানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় প্রক্সি সংক্রান্ত কোন ঘটনা ঘটে থাকে তবে সেটি বর্তমান কিংবা প্রাক্তন যে ছাত্রই হোক না কেন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাবিবের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক