ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ভোলায় পূজা মণ্ডপ ভাঙচুরের সাথে জড়িত হিন্দু যুবক আটক

ভোলা থেকে খন্দকার নিরব ।।
আপডেটঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১:৫৩ পূর্বাহ্ণ

ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছেন ভোলা সদর থানা পুলিশ। ওই হিন্দু যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান পাটাওয়ারী।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ জানান, বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ৭টার দিকে এএসআই মানিক ডিউটিরত অবস্থায় ওই যুবককে আটক করেছেন। ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপের সময় ঘটনা স্থল থেকে ওই যুবককে আটক করা হয়।

পুজা মন্ডপ ভাঙচুরের সাথে জড়িত ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিক’কে এক হাজার টাকা পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

তবে পরিবারের দাবি অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান পরিবার। পরিবারের কাছে মানসিক ভারসাম্যহীনের কোন ধরনের প্রমাণাদি চেয়েও পায়নি পুলিশ।

অনেকেই আশংকা প্রকাশ করে বলেন, পুজা মন্ডপ ভাঙচুরের মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার মত কোন ষড়যন্ত্র আছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখতে হবে। দেশের বিভিন্ন স্থানে এমন অনেক ঘটনা ঘটছে । সনাতন ধর্মাবলম্বীরা এমন ঘটনায় বিক্ষোভ করেন। পরবর্তীতে সত্য ঘটনা প্রকাশ্যে আসামাত্রই প্রতিবন্ধী গল্প সামনে নিয়ে আসেন। এরূপ ঘটনা ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ঘটেছে বলে বিভিন্ন সুত্র জানায়। সেখানেও ধরা পরে হিন্দু যুবক। তাকেও প্রতিবন্ধী হিসেবে উপস্থাপন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় আনন্দ আয়োজন শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের বিশাল জনগোষ্ঠীর অনেক আনন্দ, উল্লাস এবং বিনোদনের আনুষ্ঠানিকতা লক্ষ করা যায় এমন উৎসবে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় ভোলায়ও শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে ভোলা জেলা পুলিশ।

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ভোলার সব ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও উৎসব নিরাপত্তায় তৎপর রয়েছে জেলা পুলিশ। বুধবার পূজা মণ্ডপে কোনও স্বেচ্ছাসেবী ও মণ্ডপের দায়িত্বশীলরা না থাকার পরও পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করায় শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরের গেট ভাঙচুরের সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

পূজা উদ্‌যাপন পরিষদ ভোলা সদর উপজেলার সভাপতি মনোষ ঘোষ শান্ত জানান, আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী মাতার মন্দির দুর্গাপূজা মণ্ডপের গেট ভাঙচুরের সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হওয়ায় ও ভোলা সদর উপজেলার সব পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভোলা সদর উপজেলার সব মণ্ডপের তথ্য নিয়ে দেখেছি, আগের চেয়েও মণ্ডপে আগের চেয়েও অনেক বেশি দ্বায়িত্বশীল ভাবে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের