ময়মনসিংহ জেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করেছেন জনৈক মুসলেম উদ্দিন নামের ভুয়া পরিচয়ে এক ব্যক্তি। তিনি নাম-ঠিকানা ও ফোন নাম্বার ভুয়া তথ্য প্রদান করে নিয়েছেন প্রতারণার আশ্রয়।
জানাযায়, আগামী ৩০ অক্টোবর ময়মনসিংহ কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় পার্টির উদ্যোগে সমাবেশের অনুমতি চেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছে জনৈক মুসলেম উদ্দিন নামের এক ব্যক্তি।
আবেদনে ভুয়া ঠিকানা এবং ভুয়া ফোন নাম্বার ব্যবহার করেন তিনি। ঠিকানা ব্যবহার করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গোহাইল কান্দি এলাকার। ফোন নাম্বারে সংযোগ পাওয়া গেলে ব্যবহার কারী জানান, তিনি এই বিষয়ে অবগত নয়। দুইটি ফোন নাম্বার দেওয়া হলেও সেটি আবেদন কারীর নয় । একজন কল রিসিভ করেছেন কিশোরগঞ্জ থেকে। অন্যজন ভদ্র মহিলা।
ভুয়া আবেদনকারীর কারনে ময়মনসিংহ জেলা পুলিশ সহ গোয়েন্দা সংস্থা গুলো পরেছেন বিভ্রান্তিকর অবস্থায়।
এব্যাপারে জাতীয় পার্টি একাধিক সুত্রের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি বিভ্রান্তিকর এবং দুঃখজনক। কে বা কাহারা এমন কাজটি করেছে, তাদেরকে খোঁজে বের করার দাবি জানান।
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের যে ডেস্কে আবেদনটি করেছে সেই স্থানের সিসি ক্যামেরা পর্যালোচনা করে আবেদনকারীকে সনাক্ত করার অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য