ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় ৮ প্রার্থীর জালিয়াতি : গ্রেফতার-২

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় ময়মনসিংহে ৮ প্রার্থীর পিইটি ফরমে ‘কৃতকার্য’ সীল জালিয়াতির আশ্রয় ধরা পরেছে । এঘটনায় ৭ নভেম্বর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ও গফরগাঁও থানা পুলিশের যৌথ অভিযানে জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার করা হয়েছে।  এবং ভুয়া সীল উদ্ধার।

ডিবি পুলিশ জানান, গত ০৩ নভেম্বর, ২০২৪ ইং তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম চলাকালীন ‘ড্র্যাগিং’ ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লক্ষ্য করেন যে, কয়েকটি পিইটি ফরমে তুলনামূলক বড় ফ্রন্ট ব্যবহার করে তৈরীকৃত ‘কৃতকার্য’ সীল প্রদান করা হয়েছে। তৎক্ষণাৎ সংশ্লিষ্ট প্রার্থীদেরকে ইভেন্ট থেকে সরিয়ে পৃথক স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মোট জালিয়াতির আশ্রয় নেওয়া ৮ জন প্রার্থীর মধ্যে সকলেই জিজ্ঞাসাবাদে জানান যে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি পুলিশ লাইন্সের বাউন্ডারির বাইরে থেকে তাদেরকে ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ না করেই ‘কৃতকার্য’ মর্মে সীল প্রদান করার প্রলোভন দেখান এবং অর্থের বিনিময়ে সকলের ফরমে ‘কৃতকার্য’ সীল প্রদান করেন। এই ৮ জন প্রার্থীকে তৎক্ষণাৎ টিআরসি নিয়োগ পরীক্ষায় ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। এই ঘটনার পর থেকে টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার’র দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম পাগলা থানার এসআই সাইমন চাম্বুগং ও গফরগাঁও থানার এসআই তাইজুল এর সহযোগিতায় উক্ত সীল প্রস্তুতকারী ও প্রদানকারী মফিজুল হক ওরফে এবাদুল (৫৪), পিতা-মৃত মোবারক হোসেন, সাং-লংগাইর, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহকে গফরগাঁও থানাধীন কলেজ রোডস্থ আলাল মার্কেটের সামনে থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে এবাদুল জানান, তার প্রতিবেশী রাকিবুল ইসলাম ইমন (১৯), পিতা-আজহারুল ইসলাম, মাতা-মাহমুদা আক্তার, সাং-মশাজানী, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ তাকে একটি ‘কৃতকার্য’ সীল তৈরী করতে বললে তিনি কোতোয়ালী থানাধীন পুরাতন পুলিশ ক্লাব রোড পোষ্ট অফিস সংলগ্ন টুটন রাবার ষ্ট্যাম্প নামক দোকান থেকে একটি সীল তৈরী করেন এবং উক্ত প্রার্থী ইমনের সহযোগিতায় পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় ৮ জন প্রার্থীর পিইটি ফরমে ‘কৃতকার্য’ সীল প্রদান করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উক্ত রাকিবুল ইসলাম ইমন কে গফরগাঁও থানাধীন গফরগাঁও পৌরসভাস্থ জামতলা মোড় নামক স্থানে টাঙ্গাইল সুইটস রেস্টুরেন্ট এর সামনে থেকে গ্রেফতার করা হয় এবং তার দেখানো মতে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পুলিশ লাইন্স সংলগ্ন সিআইডি অফিসের সামনে থেকে উক্ত ‘কৃতকার্য’ লেখা সীলটি উদ্ধার ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের