ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে গত ২৪ ঘন্টায় পৃথক অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশনায় এসআই আব্দুল হক ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স সহ চর কালিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ মাসুদুর রহমান (৪০), পিতা-মৃতঃ চান মিয়া, সাং- চরকালীবাড়ী, ওয়ার্ড নং-৩২, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন। এবং টাউনহল মোড় এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ শিবলু সাদিক (৩০), পিতা-দুলাল, সা্ং-জবেদ আলী রোড, কাচিঝুলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইছাড়াও এএসআই আয়েছ মিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১জনকে গ্রেফতার করেন। পরোয়ানা ভূক্ত আসামী হলেন, মোঃ মামুন মিয়া, পিতা- ইছহাক মিয়া, সাং: কাচিঝুলি, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
গ্রেফতারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য