ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গেলো ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক ও অস্ত্র মামলার আসামী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর দিক নির্দেশনায় এসআই মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামী ১। মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু (৫৯), পিতা- মৃত সোহরাব আলী, ২। হোসাইন মোহাম্মদ মিলকান ওরফে বান্টি (৩৫), পিতা- মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু, উভয় সাং-২৪/এ, বড় বাজার, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন দুধমহল বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এবং তাহাদের নিকট হইতে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী বিল্লাল (৫০), পিতা- মৃত আছর আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- গোহাইল কান্দি মীরবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন গোহাইলকান্দি পশ্চিম পাড়াস্থ পৌরসভার পানির পাম্পের সামনে পাকা রাস্তার পাশ হইতে গ্রেফতার করেন। এবং গ্রেফতারকৃত আসামীর নিকট হইতে মোট ৬০(ষাট) পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী জাহিদ ওরফে কানা বাবু(২৭), পিতা-সাহেব আলি, সাং-অলিপুর বেগুন বাড়ী ও রফিকুল ইসলাম ওরফে রাসেল (৩০). পিতা-মৃত শামসুল হক,মাতা- রৌশনারা বেগম, সাং-৩১নং গুলকিবাড়ী, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ জেলা স্কুল বডিং মাঠে প্রবেশ গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী মোঃ শাহিন ইসলাম (২৫) পিতা-মোঃ দুলাল, সাং-চর আনন্দীপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন চর আনন্দীপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই জাহিদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ মোসলেম উদ্দিন তুষার (৩০), পিতা-মোঃ হেলাল উদ্দিন ওরফে রমজান মিয়া, সাং-পুরোহিত পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন পুরোহিত পাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ খুররুম মিয়া (৫০), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং-গতা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাকে নেত্রকোনা এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই সাইদারা রিটা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ হাবিবুর রহমান (৩০), পিতামৃত-ইদ্রিস আলী ও মোঃ রবিন (২৭), পিতা-মোঃ বাদল মিয়া, উভয় সাং-বয়ড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী। দুই চোরকে অত্র থানাধীন ময়নার মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মোঃ রাব্বী (২৬), পিতা-হযরত আলী, সাং-নুপুর হল, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে আইনিপদক্ষেপ এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য