ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নাশকতা, অপহরণ পৃথক অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এবং অপহ্নত ভিকটিম উদ্ধার।
বুধবার (১৮-ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর ও সদর উপজেলা এলাকায় যৌথ বাহিনী ও কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী, অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তারসহ অপহ্নত ভিকটিম উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম।
অপরাধীদের গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদেন, এসআই হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরন মামলার আসামী তানভির ইসলাম শান্ত (১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর ওরফে আলম, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে কৃষ্টপুর এলাকা থেকে গ্রেফতার করেছেন। এবং শান্ত’র হেফাজতে থাকা অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ মাহাবুবুর রহমান (৬০) (ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সাবেক মহাসচিব) পিতা- মৃত আবুল কাশেম, সাং-৮৩/ক, মাদারগঞ্জ কলোনী, সানকিপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে পুলিশ লাইন্স এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ রফিকুল ইসলাম (৩১), পিতামৃত-লিয়াকত আলী, সাং-দিঘারকান্দা, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে দিঘারকান্দা এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ হাসেম (৩৬), পিতামৃত-মোঃ কাশেম, সাং-মাসকান্দা গনসার মোড়, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে পাটগুদাম এলাকা থেকে গ্রেফতার করেন।
এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে মোসলেম উদ্দিন (২৫), পিতা-আবেদ আলী, সাং-কড়ইতলা, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই সোহরাব হোসেন, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১/ মোঃ এমদাদুল হক, পিতা- তোফিল উদ্দিন, সাং- বরিয়ান, পো: বেগুনবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ২/ আসাদুজ্জামান আরমান ওরফে ফাইল্যা আরমান, পিতা- মোঃ গোলাম মোস্তুফা, সাং- কাচিঝুলি গোলাপজান রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ, ৩/ মাহমুদ শরীফ, পিতা-শহর আলী, সাং-দিঘারকান্দা ছত্রপুর, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে নগরীর পৃথক এলাকা গ্রেপ্তার করা হয়।
ভিন্ন ভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে। এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন, কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন ।
মন্তব্য