ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান জামাল সহ ১৪ জনকে ভিন্ন ভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় পৃথক এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়ান্দা (ডিবি) শাখার অফিসার ও ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাগর হত্যা মামলার আসামী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (৬২), ( ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও জাসদ-ইনু ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ) পিতা-মৃত সৈয়দ সুরুজ মিয়া, সাং-৭নং আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামী ১/ মোঃ আসাদুজ্জামান জামাল (৫০) (সাবেক কমিশনার, ৩১নং ওয়ার্ড, আওয়ামীলীগ সমর্থক) পিতা মৃত-শমসের আলী, মাতামৃত-লিল জান বেওয়া, সাং-চর ঈশ্বরদিয়া টানপাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। এবং বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ জামাল হোসেন (৪৮), সাবেক সাধারন সম্পাদক সাংস্কৃতিক লীগ মহানগর, পিতা- মৃতঃ কালাচান বেপারী, মাতা- রেজিয়া খাতুন, সাং- ১৩/ই পুরোহিতপাড়া (ব্রাহ্মপল্লী), থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মাসুদ জামালী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় ১/ মোঃ নবীন (৪৯), পিতামৃত-আফছার উদ্দিন, সাং-ডহরী, থানা-লৌহজং জেলা-মুন্সীগঞ্জ, এপি/সাং-মাসকান্দা নতুন বাজার (তাজ ভিলা), ২/ মোঃ বাবুল মিয়া (৫৫), ৩/ মোঃ খোকন মিয়া (৪৬), উভয় পিতা-আঃ বারেক, সাং-চর ঈশ^রদিয়া শিমুলতলী মোড় ৪/ মোঃ রহমত আলী (৬৫), পিতামৃত-ফালু শেখ, সাং-পাটগুদাম আটানী পুকুরপাড়, ৫/ মোঃ শফিক (৫০), পিতামৃত-মোকসেদুর রহমান, সাং-৫১/১, কেওয়াটখালী পাওয়ার হাউজ রোড, ৬/ আঃ আজিজ (৫৫), পিতামৃত-রবি হোসেন, সাং-পাটগুদাম রেলির মোড় ইসলামবাগ, ৭/ বেনু চন্দ্র সরকার (৫৮), পিতামৃত-নগেন্দ্র সরকার, সাং-পাটগুদাম রেলির মোড় বেড়িবাধ, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এসআই খলিলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ শুভ (২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-শিববাড়ী পার্থর বাড়ীর ভাড়াটিয়া, ২/ মোঃ রাহাত হোসেন (১৯), পিতা-মোঃ আব্দুল্লাহ, সাং-কালিবাড়ী, ৩। মাহিন মিয়া (২০), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, সাং-কাচিঝুলি হামিদ উদ্দিন, সর্ব থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে আরকে মিশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করেন।
ইহাছাড়াও এএসআই মাহমুদুল হাসান জামান থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি পরোয়ানা তামিল করেন। পরোয়ানা ভূক্ত আসামী হলেন, আব্দুল্লাহ আল মামুন, পিতা-মোঃ আব্দুল মালেক, স্থায়ী : গ্রাম- গোপালনগর, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
কোতোয়ালী মডেল থানা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে কাছে সোপর্দ করা হয়েছে
মন্তব্য