ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক।।
আপডেটঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আরব আমিরাত কর্তৃপক্ষের বৈঠক। ছবি – সংগৃহিত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষে  দেশে ফিরেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফলাসি। দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে দুদিন আগে আমিরাত যান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা।
উচ্চপর্যায়ের বৈঠক ও পারস্পরিক আলোচনা সামিটে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা আরব আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।এর মধ্যে ‘বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার’ অন্যতম। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগের সুযোগ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ইউএই কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। দেশটির কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্যও আমন্ত্রণ জানান।

আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি বাংলাদেশে একটি বিশেষ শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান।

তিনি বলেন, বাংলাদেশকে ‘হালাল পণ্য উৎপাদনের কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে পারে আরব আমিরাত। কারণ এখানে কম খরচে দক্ষ শ্রমশক্তি পাওয়া যায়।

এছাড়া শীঘ্রই একটি সিনিয়র বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোরে ঘোষণা দেন আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী।

প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন-পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী