ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ রেঞ্জ পুলিশ রমজান উপলক্ষে বাজার ব্যবস্থাপনা-নিরাপত্তা ও ট্রাফিক বিষয়ক সংবাদ সম্মেলন

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ রবিবার, ২ মার্চ, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের উদ্যোগে  রমজান উপলক্ষে ট্রাফিক ও বাজার ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ ট্রাফিক বিষয়ক সংবাদ সম্মেলনর আয়োজন করা হয়।

রবিবার (২-মার্চ) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনস শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) ‘পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় ও জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।

রেঞ্জ ডিআইজি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা হুমকি পর্যালোচনা পূর্বক অত্র রেঞ্জাধীন জেলা সমূহে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন। পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের বিভিন্ন গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি আরো বলেন স্থানীয় অংশীজনদের সহায়তায় স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে যানজট নিরসনসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উঠে আসা বিষয়গুলো নিয়ে কথা বলেন ডিআইজি মহোদয়। একই সাথে সকল শ্রেণী পেশার নাগরিকগণকে যথাযথভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সার্বিক সহায়তা করার জন্য অনুরোধ করেন ডিআইজি মহোদয়।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় বিভাগীয় প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে । পবিত্র রমজান মাসে এবং আসন্ন ঈদ এই জনপদের মানুষ নির্বিঘ্নে উদযাপন করবে  বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার তার বক্তব্যে জানান, ময়মনসিংহ জেলাকে ঘিরে তার নিরাপত্তা পরিকল্পনা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে চলমান বিভিন্ন অভিযানের সাফল্য সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন। এ সময় তিনি শহরের বর্তমান ট্রাফিক ব্যবস্থা নিয়ে তার মতামত তুলে ধরেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের