ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে ডিবির অভিযানে ৩৫০ পিস নারীর গর্ভফুলসহ ৫জন গ্রেপ্তার

শামছুজ্জামান কিরন ||
আপডেটঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ

ময়মনসিংহে ডিবির অভিযানে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে অবৈধ ভাবে সংগ্রহীত ৩৫০পিস নারীর গর্ভফুল সহ আন্তঃজেলা নারীর গর্ভফুল ক্রয়-বিক্রয় চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮-মার্চ) ডিবি পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় ব্যক্তি পিক-আপ গাড়ীযোগে মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি করে ধামরাই, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গত শুক্রবার (৭-মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর হাক্কানীর মোড় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ এর সামনে থেকে ১টি পিক-আপ গাড়ীটি আটক করেন। পরবর্তীতে গাড়ীটি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৩৫০ টি মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ, ৩টি ক্যাটগার্ডসহ সুই, ১(এক)টি খোলা ইনজেকশনের এ্যাম্পল ও ১টি ব্যবহৃত গ্লাভস উদ্ধার ও ড্রাইভার মো. রুহুল আমিন (৩৫)-কে গ্রেফতার করেন।
পরর্বর্তীতে এবিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিধি মোতাবেক প্রাণি সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাহাবুবুল আলম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তানভিন সুলতানার মতামতের ভিত্তিতে উদ্ধারকৃত মহিলাদের গর্ভফুল সাদৃশ্য আলামতগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এবং ফরেনসিক পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতঃ ধামরাই, ঢাকা সহ বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করে আসামী নজরুল ইসলাম (৫৪), মোঃ মুমিনুর রহমান (৩২), দেওয়ান মোঃ অমিত (৩১) ও মোঃ খুরশিদ আলম (২৫)-দের গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী নজরুল ইসলাম (৫৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কর্মচারীদের মাধ্যমে অবৈধভাবে মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ সংগ্রহ করে হিমায়িত করার পর ড্রাইভার মোঃ রুহুল আমিন (৩৫)-এর মাধ্যমে ঢাকার ধামরাই এলাকার মো. মুমিনুর রহমান (৩২)-এর নিকট সরবরাহ করে থাকে।
ডিবি পুলিশ আরও জানান, সরবরাহকৃত মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ আসামী মো. মুমিনুর রহমান (৩২) ও আসামী দেওয়ান মো. অমিত (৩১) চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে কোনপ্রকার বৈধভিত্তি বা অনুমতি ব্যতীত প্রক্রিয়াজাত ও ক্রয়-বিক্রয় করে আসছেন যা আইন অনুযায়ী অপরাধ।

ধৃত আসামীর পূর্ণ নাম ও ঠিকানাঃ ১/ নজরুল ইসলাম (৫৪), পিতা- মনির উদ্দিন মুন্সি, সাং-ধলিরকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ২/ মোঃ রুহুল আমিন (৩৫), পিতা- আব্দুল  হামেদ তালুকদার, সাং- বাদুড় তলা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, এ/পি বাড়ী নং-৫৪ হাজী সাহেবের বাড়ী বেড়ীবাঁধ, হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৩/ মো. মুমিনুর রহমান (৩২), পিতা-মৃত মাহবুবুর, সাং-৬২/৩/১ বাগনগর মডেল টাউন, থানা-ধামরাই, জেলা-ঢাকা,  ৪/ দেওয়ান মোঃ অমিত (৩১), পিতা-দেওয়ান মোঃ আসফাক, সাং-কালিয়াগার, থানা-ধামরাই, জেলা-ঢাকা ও ৫/ মোঃ খুরশিদ আলম (২৫), পিতা-মৃত মোখলেছুর রহমান, সাং-পাহাড় পাইবজান, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।

উদ্ধার হওয়া আলামত হলো, ১। পলিথিনে মোড়ানো ৩৫০ টি মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ।, ২। ০৩ টি ক্যাটগার্ডসহ সুই, ৩। ০১ টি খোলা ইনজেকশনের এ্যাম্পল, ৪। ০১ টি ব্যবহৃত গ্লাভস, ৫। ০১ টি নীল রংয়ের পিক-আপ।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানান, গ্রেপ্তার হওয়া সকল আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের