ঢাকা , শনিবার , ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ়, ১৪৩৩

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জি-৭ হোটেলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ দুদু মল্লিক ||
আপডেটঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি,গুনগত মানহীন পণ্য বিক্রী, মজুদ করে কৃত্রিম সংকট তৈরী সহ ভোক্তাদের হয়রানী বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে শেরপুর  জেলা প্রশাসন। এরি অংশ হিসেবে নিয়মিত বাজার মনিটরিংকাল

শনিবার (৮মার্চ)দুপুরে শেরপুর পৌর শহরের নিয়মিত বাজার মনিটরিংকালে রঘুনাথ বাজার ও মুন্সীবাজার এলাকায় ফলের দোকান, হোটেল-রেস্তোরা ও বেকারী দোকানগুলোতে তদারকি করা হয়। এসময় নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালতে ২ টি হোটেল,২টি ফলের দোকান ও একটি বেকারী দোকানকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এই অভিযানে নেতৃত্ব দেন,জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

এসময় অন্যান্যদের মাঝে  মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. মনিবুল ইসলাম উপস্থিত ছিলেন।বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন,জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা। মনিটরিংকালে শহরের মুন্সীবাজার এলাকার জি-৭ রেস্তোরা ও চাইনীজ হোটেলের রান্নাঘরের ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্নাকরা মাংস মজুদ করা,কাচ্চি তৈরীর জন্য ভেজাল ও বাসি মাংস মৌজুদ  করে রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুন্সীবাজার এলাকার মোহাম্মদীয়া বেকারীর দোকানদার মো. মোয়াজকে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখ এবং বিক্রয়মুল্য লেখা না থাকার জন্য ২ হাজার টাকা,রঘুনাথ বাজার এলাকার বিএনপি অফিসের পাশে চাঁন মিয়ার হোটেলে খাবার সংরক্ষণে ত্রুটি ও ঢেকে না রাখায় ৫০০ টাকা এবং মুল্য তালিকা টানানো না থাকার কারণে সত্যবতী সিনেমা হল সংলগ্ন দুই ফল ব্যবসায়ী ফরিদ মিয়াকে ৩ হাজার টাকা ও সুজন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম,মান,মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন।এসময় বাজার দর,ব্যাবসায়িক লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা,ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। রমজান মাসে ভোক্তা সাধারণ মানুষ যাতে কোনোভাবে প্রতারণার সম্মুখীন না হন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে হোটেলে মানসম্মত খাবার বিক্রীতে অবহেলা এবং ফলমুলের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক