রাজশাহীর তানোর উপজেলায় পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪-মার্চ) রাতে তানোর উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ছেলে।
এজাহার সুত্রে পুলিশ জানিয়েছেন, গত বুধবার বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূকে যৌন নিপীড়নের চেষ্টা করেন শ্বশুর। পরে লোকলজ্জায় বিষয়টি কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে যান ওই গৃহবধূ। স্ত্রীকে ফিরিয়ে আনতে তাঁর স্বামী সেখানে যান। এরপর তাঁকে ঘটনাটি খুলে বলেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলেই বাড়ি ফিরে বিষয়টি নিয়ে তর্কে জড়ান বাবা-ছেলে। একপর্যায়ে এলাকাবাসীর মধ্যে ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এলাকাবাসীর হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইন-চার্জ আফজাল হোসেন জানান, ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
মন্তব্য