ঢাকা , বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

বালু খেকো আ’লীগের দোষরদের চক্রান্তে পরাস্ত হলেন, ময়মনসিংহে ছাত্রদল নেতা জনি

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৪:১৫ পূর্বাহ্ণ

সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা টাকা বিনিময়ে সৃষ্ট কূটকৌশলের কাছে পরাস্ত যুগ যুগ ধরে। তেমনি আওয়ামী লীগের দোষরদের টাকা বিনিময়ে অপতৎপরতার কাছে পরাস্ত হলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল নেতা সামী পাটোয়ারী জনি।

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ছাত্রদল নেতা জনি পাটোয়ারী নিজের ভাড়াকৃত জমি রক্ষা করতে গিয়ে কতিপয় অবৈধ বালু খেকোদের ভুল তথ্যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের দৃষ্টিতে পরেন। হন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী, হারিয়েছেন নিজ দলের আস্থা। কোন প্রকার যাচাই বা আত্মপক্ষ সমর্থন ছাড়াই পেয়েছে দল থেকে বহিষ্কার পত্র।

ময়মনসিংহে রাজনৈতিক আড্ডা মাতিয়ে বেড়াচ্ছে আ’লীগ নেতাদের ছত্রছায়ায় ধাব্রিয়ে বেড়ানো বালু খেকোদের কূটকৌশলের গল্প। বেড়িয়ে আসতে থাকে কিভাবে সত্যকে আড়ালে রেখে সফল হয়েছে চক্রটি।

সরেজমিন অনুসন্ধানে জানাযায়, গত বছর ব্যবসায়ী প্রয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার চরঈশ্বরদিয়া মৌজার আরওআর ১২৫৩ নং দাগ এবং বিআরএস ৩২৭৬ ও ৩২৮০ নং দাগের ভুমির মালিক মোঃ জহিরুল ইসলাম (রতন), পিতাঃ- নুরুল ইসলাম, ঠিকানা- ৮ নং কালীবাড়ী বাইলেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ এবং শিমুল সরকার, পিতা:- দেবেশ সরকার, সাং- ১৭৯ কালী বাড়ী রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহদ্বয়ের নিকট থেকে বিগত ২২/১০২০২৪ইং তারিখে ৩(তিন) বছর মেয়াদি চুক্তি পত্রের মাধ্যমে (খালি জমি) ভাড়া নেয় মো. সামি পাটোয়ারী জনি, পিতাঃ- আজিজ পাটুয়ারি, সাং- ৪৬ নং থানার ঘাট, থানা- কোতোয়ালী মডেল জেলা- ময়মনসিংহ। চুক্তি পত্রে উল্লেখিত ভুমিতে কতিপয় রাজনৈতিক লেবাসধারী বালু খেকোদের অপতৎপরতা বাধা দিতে গিয়ে বিপত্তির কারণ হন এবং চক্রান্তকারীদের রোষানলে পরেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সামি পাটোয়ারী জনি’কে। বালু খেকোদের অপকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের দৃষ্টিতে পরেন এবং তাকেই হতে হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী। কোন প্রকার যাচাই বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিন্ধান্তে পেয়ে যান বহিষ্কার পত্র। বহুদলীয় লেবাস ধারনকারী বালু খেকোরা পেয়ে যায় অবাধ বিচরনের সফলতা।
অপরদিকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে দলীয় সিন্ধান্তের প্রতি সচেষ্ট নিজের অবিচল ত্যাগ এবং কারাবরণের অবদান হয়েছে চক্রান্তকারীদের কৌশলের কাছে পদদলিত। দলবাজ বালু খেকোদের চক্রান্তে সামি পাটুয়ারী জনি হারিয়েছেন রাজনৈতিক ভবিষ্যৎ এবং আদর্শিক স্বপ্ন।

সামী পাটোয়ারী জনি’র কাছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সিন্ধান্ত সহ তার বিরুদ্ধে অপপ্রচার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিজের সম্পদ রক্ষা করা বা নিজ স্বার্থ রক্ষা করা প্রতিটি মানুষের দ্বায়িত্ব। আমি আমার সম্পদ তছরুপ কারীদের হাত রক্ষা করা আমার দ্বায়িত্ব বা অধিকার। সে জন্য কতিপয় ব্যক্তি প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়েছে। প্রাথমিক ভাবে আমার উপর শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিয়েছে দল। উর্ধ্বতন নেতৃবৃন্দ তা পুর্নমুল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, সমাজে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বা চক্র অন্যের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে। তেমনি ভাবে কতিপয় ব্যক্তি বা চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন করেছে। মিথ্যে দিয়ে সত্যকে ধাবিত করা যায় না। তবে চক্রটি আমার যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমার রাজনৈতিক ত্যাগ দলীয় নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন এটা আমি বিশ্বাস করি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক