ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

শেরপুরে আমদানীকারক এর ম্যানেজারকে কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই : আটক-১

শেরপুর থেকে জিএইচ হান্নান ||
আপডেটঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

শেরপুর জেলা শহরের গৃর্দ্দানারায়ণপুর নতুন মসজিদ সংলগ্ন এলাকায় রোববার (৬-এপ্রিল) সকাল পনে ১১টার দিকে শেরপুর শহরের নয়আনী বাজার আমদানীকারক মেসার্স ইরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জুলফিকার আলীর ম্যানেজার মো. মিষ্টার আলী (৩২) কে একদল ছিনতাইকারী এলোপাথারী কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত ম্যানেজার মিষ্টার আলীকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এঘটনার সাথে জড়িত মো. সোবাহান (৪০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ। আটককৃত মোঃ সোবাহান শেরপুর পৌরসভার দক্ষিণ নবীনগর মহল্লার মৃত সাইজদ্দিনের ছেলে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামের বাসিন্দা শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের আমদানীকারক মেসার্স ইরা ট্রেডার্সে কর্মরত ম্যানেজার মিষ্টার আলী রোববার সকালে তার মালিকের গৃর্দ্দানারায়ণপুর নতুন মসজিদ এলাকার বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের ৯ লাখ ৬৯ হাজার টাকা নয়আনী বাজারে যাবার সময় উৎপেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য মোঃ সোবাহান ম্যানেজার মিষ্টার আলীকে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে গলায় লক্ষ্য করে আঘাত করলে তার নাকসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এসময় মিষ্টার আলীর হাতে থাকে ওই টাকার ব্যাগটি নবীনগর এলাকার অপর ছিনতাইকারী মৃত বাবুলের ছেলে সুমন ওরফে পিচ্ছি সুমন (২৫) ও মৃত আঃ হাকিমের ছেলে জোবাইদুল ওরফে জুবা তাকে গুরুতর আহত করে। এদিকে আহত ম্যানেজার আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসার পূর্বেই ছিনতাইকারীরা সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত আহত মিষ্টার আলীকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ম্যানেজার মিষ্টার আলী বাদী হয়ে ওই তিনজনকে চিহ্নিত এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে শেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

পুলিশ সংঘবদ্ধ ছিনতাইকারীদের মধ্যে ১নং আসামী দক্ষিণ নবীনগর এলাকার সোবাহানকে আটক করেছে বলে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের